পুবের কলম, ওয়েবডেস্ক কর্নাটক ও মহারাষ্ট্রের মধ্যে কয়েক দশকের পুরনো সীমান্ত বিরোধ আবারও আলোচিত হওয়ায় ফের সমস্যায় পড়েছে বিজেপি। একটি সংবেদনশীল রাজনৈতিক ইস্যুতে মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এবং কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ এস বোম্মাই একে অপরের বিরুদ্ধে কঠোর শব্দ ব্যবহার করেছেন।
আরও পড়ুন:
মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী ফড়নবিস বলেছেন, মহারাষ্ট্রের কোনও গ্রাম সম্প্রতি কর্ণাটকের সাথে একীভূত হওয়ার দাবি করেনি, কোনও সীমান্ত গ্রামের ‘অন্য কোথাও যাওয়ার’প্রশ্নই আসে না। এর প্রতিক্রিয়ায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই মহারাষ্ট্র বিজেপি নেতার মন্তব্যকে উস্কানিমূলক বলে অভিহিত করেছেন এবং বলেছেন ‘তাঁর স্বপ্ন কখনই সত্যি হবে না।
আরও পড়ুন:
তিনি বলেন, কর্নাটকের দাবি হল- মহারাষ্ট্রের সোলাপুরের মতো এলাকা, যেখানে কন্নড় ভাষাভাষী সংখ্যাগরিষ্ঠ, তাকে কর্ণাটকের একটি অংশ করা উচিত। এর আগে, রাজ্যের মুখ্যমন্ত্রী বোম্মাই দাবি করেছিলেন- মহারাষ্ট্রের সাংলি জেলার কিছু গ্রাম পঞ্চায়েত অতীতে একটি রেজোলিউশন পাস করেছিল, যখন তারা জল সংকটের মুখোমুখি হয়েছিল। সেসময়ে তারা কর্নাটকের সঙ্গে একীভূত হওয়ার জন্য দাবি করেছিল।
আরও পড়ুন:
তিনি বলেন, কর্নাটক সরকার তাদের সাহায্য করার জন্য পরিকল্পনা করেছিল এবং তার সরকার একীকরণের দাবিকে গুরুত্ব সহকারে বিবেচনা করছিল।
আরও পড়ুন:
কর্নাটকেরমুখ্যমন্ত্রীর মন্তব্যের বিষয়ে প্রশ্নের জবাবে, ফড়নবিস বলেন, এই গ্রামগুলো ২০১২ সালে জল সঙ্কটের বিষয়ে একটি রেজোলিউশন পাস করেছিল, কিন্তু সম্প্রতি কোনও উন্নয়ন হয়নি। বিজেপি নেতা বলেন, তাঁর নেতৃত্বাধীন পূর্ববর্তী মহারাষ্ট্র সরকার এই সমস্যা সমাধানের জন্য কর্ণাটকের সাথে একটি চুক্তি করেছিল। এসব গ্রামের জন্য জল সরবরাহ প্রকল্পও তৈরি করা হয়েছে। এখন আমরা সেই পরিকল্পনাটি অনুমোদন করতে যাচ্ছি।
হয়তো কোভিডের কারণে, পূর্ববর্তী (উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন) সরকার এটি অনুমোদন করতে পারেনি।আরও পড়ুন:
কর্নাটক, রাজ্যের সীমান্তের কাছাকাছি কন্নড়ভাষী অঞ্চলগুলো দাবি করছে, মহারাষ্ট্র বেলগাওম জেলা যা বেলগাভি নামেও পরিচিত এবং কর্নাটকের অন্যান্য মারাঠি সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোর উপর বিরোধ নিষ্পত্তির জন্য জোর দিচ্ছে৷ বিষয়টি ২০০৪ সালে সুপ্রিম কোর্টে পৌঁছেছিল যখন তৎকালীন মহারাষ্ট্র সরকার বেলগাভি শহর এবং ৮৬৫ গ্রাম দাবি করেছিল। বিষয়টি বিচারাধীন রয়েছে।
আরও পড়ুন:
সম্প্রতি, মহারাষ্ট্রের সমস্ত দলের নেতাদের সমন্বয়ে ১৯ সদস্য সমন্বিত কমিটি বৈঠক করেছে এবং শুনানি ত্বরান্বিত করার জন্য সুপ্রিম কোর্টকে অনুরোধ করার সিদ্ধান্ত নিয়েছে। একনাথ শিন্ডের নেতৃত্বাধীন সরকার বিষয়টি পর্যবেক্ষণের জন্য দুই সিনিয়র মন্ত্রীকে নিয়ে একটি কমিটিও গঠন করেছে।
আরও পড়ুন:
অন্যদিকে, কর্নাটকের মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আসা সীমান্ত বিরোধ মোকাবেলায় একটি শক্তিশালী আইনি টিম গঠন করেছে।