পুবের কলম, ওয়েবডেস্কঃ টানা বৃষ্টিতে বিপর্যস্ত সুদান। এখনও পর্যন্ত ৮৪ জন মানুষের প্রাণহানি হয়েছে। হিউম্যানিটারিয়ান এইড কমিশনের মতে সুদানের ১৮টির মধ্যে ১৩টি রাজ্যে জুলাই থেকে ভারী বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে। ক্ষতির মুখে ৮৮ হাজার পরিবার।
সুদানের বেসামরিক প্রতিরক্ষা বিষয়ক জাতীয় পরিষদের মুখপাত্র আবদাল জলিল আবদাল রাহীম বলেন, এ বছরের ‘বর্ষা মৌসুমের শুরু থেকে সুদানের ১১টি রাজ্যে বন্যাজনিত কারণে মোট ৮৪ জনের মৃত্যু এবং আরও ৬৭ জন আহত হয়েছেন। জলে পড়ে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, ঘর বাড়ি ধসে প্রাণ হারিয়েছেন। ভেঙে পড়েছে সুদানের প্রায় ৮ হাজার ৪০৮টি ঘরবাড়ি। এবং ২৭২০০'র বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত। হিউম্যানিটারিয়ান এইড কমিশনের সাহায্য সরকার মানুষকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ করে চলেছে।আরও পড়ুন:

আরও পড়ুন:
উল্লেখ্য, সাধারণত জুন ও অক্টোবরের মধ্যবর্তী সময়ে প্রবল বর্ষণ হয়ে থাকে সুদানে। প্রতিবছর এ সময় দেশটি ব্যাপক বন্যার কবলে পড়ে। জাতিসঙ্ঘের হিসাব অনুযায়ী, প্রবল বর্ষণ ও বন্যায় জুলাই থেকে প্রায় ১ লাখ ২ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ জাজিরা, দক্ষিণ দারফুর, গেদেরাফ, পশ্চিম দারফুর সবচেয়ে ক্ষতিগ্রস্ত।