০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুগন্ধী ও শ্যাম্পু ভর্তি কন্টেনার ট্রাকে ভয়াবহ অগ্নিকান্ড , দেখুন সেই ভাইরাল ভিডিও

পুবের কলম ওয়েব ডেস্ক: বিধ্বংসী আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল একটি কন্টেনার ট্রাক। শনিবার ভোর রাতে গুজরাটের ভালসাদ জেলায় ৪৮ নম্বর জাতীয় সড়কে একটি কন্টেনার ট্রাকে ভয়াবহ আগুন লাগে। ওই কন্টেনার ট্রাকের ভিতরে শ্যাম্পু ও পারফিউমের বোতল ছিল বলেই সংবাদ মাধ্যম সূত্রে খবর। ঘটনাটি ঘটেছে মতিওয়াদা গ্রামের কাছে। ট্রাকটি মুম্বাই থেকে আহমেদাবাদ যাচ্ছিল। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। এই ঘটনার সঙ্গে সঙ্গেই দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। দমকলের ৫টি ইঞ্জিনের প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও, কন্টেনার ট্রাকটিকে পুড়ে যাওয়া থেকে রক্ষা করা যায়নি।

সংবাদ মধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এক দমকল আধিকারিক জানিয়েছেন, এই দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পাঠানোর ব্যবস্থা করা হয়।

আরও পড়ুন: Fire: আনন্দপুরের গুলশান কলোনীতে আগুন

অন্যদিকে পারদি, ভালসাদের দমকল আধিকারিক দিব্যেশ প্যাটেল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যাই। মুম্বই থেকে আহমেদাবাদ যাচ্ছিল ট্রাকটি। শ্যাম্পু ও সুগন্ধিধী বোতল  নিয়ে যাচ্ছিল এই ট্রাক। হঠাৎ ট্রাকে বিস্ফোরণ হয়। দেড় থেকে দু’ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’

পুলিশ সূত্রে খবর , এই ঘটনায় কোনও প্রাণহানি না হলেও, ট্রাকটি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনি পুত্র মোজতবা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুগন্ধী ও শ্যাম্পু ভর্তি কন্টেনার ট্রাকে ভয়াবহ অগ্নিকান্ড , দেখুন সেই ভাইরাল ভিডিও

আপডেট : ১ অক্টোবর ২০২২, শনিবার