০৮ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আগামী চার-পাঁচ দিনের মধ্যেই শহরে জাঁকিয়ে শীত বলছে হাওয়া অফিস

পুবের কলম ওয়েবডেস্কঃ কেটে গিয়েছে নিম্নচাপের ধাক্কা, আগামী পাঁচদিনের মধ্যেই অনুভূত হবে জাঁকিয়ে শীত। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

একধাক্কায় কমবে চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা। মঙ্গলবার সকাল থেকেই অবশ্য শীতের আমেজ।কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে মূলত পরিষ্কার আকাশ থাকবে। ব্যতিক্রম হবে কেবল দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী অঞ্চল। এই দুই জেলায় আংশিক মেঘলাই থাকবে আকাশ। তবে এদিন থেকে ফের ভোরের দিকে শীত শীত অনুভূত হতে শুরু করেছে।

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৩ শতাংশ।

আরও পড়ুন: কলকাতায় অখিলেশ যাদব: ‘বিজেপিকে ফের হারাবেন দিদি’, আইপ্যাক ইস্যুতেও সরব সপা প্রধান

পুবালি হাওয়া ও নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ার ফলে শুষ্ক থাকবে আবহাওয়া।

আরও পড়ুন: কোটি টাকার আইটিসি কেলেঙ্কারি: ঝাড়খণ্ড, মণিপুর ও কলকাতায় ইডি-র সাঁড়াশি অভিযান

ট্যাগ :
সর্বধিক পাঠিত

যুদ্ধের দামামা: ইরানকে সহায়তায় এগিয়ে এল হাজার হাজার ইরাকি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আগামী চার-পাঁচ দিনের মধ্যেই শহরে জাঁকিয়ে শীত বলছে হাওয়া অফিস

আপডেট : ১৬ নভেম্বর ২০২১, মঙ্গলবার