পুবের কলম, ওয়েবডেস্ক: কানাডায় দ্বিতীয়বারের জন্য খালিস্তান ইস্যুতে গণভোট করতে চলেছে নিষিদ্ধ সংগঠন 'শিখস ফর জাস্টিস' (এসএফজে)। খালিস্তান রাষ্ট্রের দাবিতে ওই গণভোট অনুষ্ঠিত হওয়ার কর্মসূচি থাকায় ভারত তা বন্ধ করার দাবি জানিয়েছে এবং এর তীব্র নিন্দা জানিয়েছে। অন্যদিকে, ইন্টারপোল ‘এসএফজে’ প্রধান গুরুপতবন্ত সিংহ পন্নুনের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করতে অস্বীকার করেছে যা ভারতের জন্য ধাক্কা বলে মনে করা হচ্ছে। আগামী মাসের ৬ নভেম্বর খালিস্তানপন্থী নিষিদ্ধ সংগঠন 'শিখস ফর জাস্টিস' অন্টারিওতে 'খালিস্তান গণভোট' করতে চলেছে, যার উপর ভারত কঠোর অবস্থান নিয়েছে এবং কানাডা সরকারকে এর নিন্দা করার দাবি জানিয়েছে।
একইসঙ্গে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের বিরুদ্ধে যারা সন্ত্রাস ও সহিংসতা ছড়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া খালিস্তানি গণভোট নিয়ে এরইমধ্যে আপত্তি পত্র দিয়েছে ভারত সরকার। ভারত বলেছে, ওই গণভোট ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার জন্য হুমকি। গণভোটকে চরমপন্থিরা ভারতে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে অস্তিত্বহীন অত্যাচারের নামে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানি থেকে অর্থ আদায়ের জন্য ব্যবহার করে। ভারত কানাডাকে জানিয়েছে, কানাডায় ভারত বিরোধী কার্যকলাপগুলো হিংসাত্মক সন্ত্রাসী সংগঠনগুলো দ্বারা উৎসাহিত করা হচ্ছে যারা নিরীহ নাগরিকদের হত্যার পক্ষে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, কানাডার সম্পদ ব্যবহার করে ভারতীয় জনগণের বিরুদ্ধে ঘৃণা বা সহিংসতার আহ্বান জানানো উচিত নয়। ভারত কানাডার জাস্টিন ট্রুডো সরকারকে মনে করিয়ে দিয়েছে যে উভয় দেশ একে অপরের নিরাপত্তা এবং জাতীয় স্বার্থের ক্ষতি করতে তাদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দিতে সম্মত হয়েছে। এর আগেও ভারত সরকার কানাডা সরকারকে ভারতের বিরুদ্ধে খালিস্তান গণভোট অনুমোদন না করার জন্য চিঠি দিয়েছিল। কিন্তু ভারতের আপত্তি সত্ত্বেও গত ১৬ সেপ্টেম্বর তা অনুষ্ঠিত হয়। ভারতীয় হাইকমিশন জানিয়েছে, সন্ত্রাসী সংগঠন 'শিখস ফর জাস্টিস' কানাডার মাটি থেকে খালিস্তান গণভোটের মাধ্যমে ভারতীয় সম্প্রদায়ের মেরুকরণ এবং শিখ ছাত্রদের উগ্রপন্থী করার চেষ্টা করছে। এ নিয়ে উদ্বেগ প্রকাশও করা হয়েছে। কারণ ‘এসএফজে’ ভারতীয় ছাত্রদের ধর্মের ভিত্তিতে বিভক্ত করে শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। এদিকে, ভারতে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ‘এসএফজে’ প্রধানকে রেড কর্নার নোটিশ দিতে অস্বীকার করেছে ইন্টারপোল। ইন্টারপোল এনিয়ে দ্বিতীয়বার ভারতের অনুরোধ প্রত্যাখ্যান করেছে যা ভারতের জন্য ধাক্কা বলে মনে করছেন বিশ্লেষকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ‘সিবিআই’য়ের পক্ষ থেকে ভারতে নিষিদ্ধ ঘোষিত ওই সংগঠনের প্রধানের বিরুদ্ধে নানা ‘তথ্যপ্রমাণ’ পেশ করা হলেও ইন্টারপোল তাতে সন্তুষ্ট হয়নি বলে জানা গেছে।কানাডায় খালিস্তান ইস্যুতে গণভোটের কর্মসূচিতে কঠোর অবস্থান ভারতের
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২২, ০৩:৫৭
আরও খবর
কমনওয়েলথ গেমসে ইতিহাস গড়লেন অস্মিতা, জুডোয় প্রথম সোনা জয় করলেন ত্রিপুরার কন্যা
দিল্লিতে অজিত দোভাল ও শামসুল ইসলামের বৈঠক, ভারত-বাংলাদেশ টানাপোড়েনের আবহেই কৌশলগত গুরুত্ব
নায়ক আজ্জেদিন উনাহি, কানাডাকে উড়িয়ে আরও এক রূপকথার সামনে মরক্কো
ভারতের ই-২০ ইথানল পেট্রোল নিতে আপত্তি ভুটানের, কেন?
‘হাই প্রেসিং’ ফুটবলে কানাডার দৌড় বন্ধ করতে চায় মরক্কো
‘হাই প্রেসিং’ ফুটবলে কানাডার দৌড় বন্ধ করতে চায় মরক্কো
ভারতে মাদক মামলায় ধৃত ৭৪৭ বিদেশী নাগরিক: শীর্ষে নেপাল ও নাইজেরিয়া, ৫ বছরের মধ্যে রেকর্ড গ্রেফতার এনসিবি-র
ভারতে মাদক মামলায় ধৃত ৭৪৭ বিদেশী নাগরিক: শীর্ষে নেপাল ও নাইজেরিয়া, ৫ বছরের মধ্যে রেকর্ড গ্রেফতার এনসিবি-র
৯২ মিনিট পর্যন্ত অপেক্ষা, ইউস্তাকিওর গোলে কানাডার ইতিহাস
৯২ মিনিট পর্যন্ত অপেক্ষা, ইউস্তাকিওর গোলে কানাডার ইতিহাস
কাতারের রাস লাফান গ্যাস উৎপাদন কেন্দ্রে ১২ নাগরিকের মৃত্যুতে শোক প্রকাশ ভারতের
কাতারের রাস লাফান গ্যাস উৎপাদন কেন্দ্রে ১২ নাগরিকের মৃত্যুতে শোক প্রকাশ ভারতের
জল সংকট হলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ: সিন্ধু জলচুক্তি নিয়ে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষা মন্ত্রীর
জল সংকট হলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ: সিন্ধু জলচুক্তি নিয়ে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষা মন্ত্রীর
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা