পুবের কলম প্রতিবেদক : টরোন্টোয় প্রকাশ্যে ভারতীয় ছাত্রকে গুলি করে খুন করার ঘটনা ঘটেছে। কানাডার টরোন্টোর এক সাবওয়ের প্রবেশপথে গুলি করা হল ২১ বছর বয়সী কার্তিক বাসুদেবকে। পুলিশ সূত্রে খবর, কার্তিককে একাধিকবার গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়, সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা করে হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।আরও পড়ুন:
নিহত বাসুদেব কানাডার সেনেকা কলেজে বিজনেস ম্যানেজমেন্ট বিভাগের ছাত্র ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই সূত্রেই একটি কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন তিনি। শেরবোর্ন অঞ্চলের সেন্ট জেমস টাউনের সাবওয়ে স্টেশনে ঢোকার সময় গ্লেন রোডের প্রবেশপথের কাছে তাঁকে কাছ থেকে একাধিক বার গুলি করা হয়।
আরও পড়ুন:
কী ঘটনা ঘটেছিল সেইসময়? তদন্ত শুরু করেছে টরোন্টো থানার পুলিশ। স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। এমনকি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি টুইট করে বলেন, ‘ঘটনায় মর্মান্তিক শোকাহত।’ পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি। টরোন্টোর ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে। কনস্যুলেট জেনারেল জানান, কার্তিক বাসুদেবের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মৃতদেহ পরিবারের কাছে পাঠানোর সবরকম ব্যবস্থা করা হচ্ছে।আরও পড়ুন: