পুবের কলম ওয়েবডেস্ক: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রবিবার সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এস আবদুল নাজিরকে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছেন। তিনি ছাড়াও ১২ জন রয়েছেন এই রদবদল ও নয়া নিয়োগের তালিকায়। নতুন রাজ্যপালদের অনেকেই বিজেপি নেতা। তবে ‘অরাজনৈতিক’ মুখ তিনিই। বাবরি মসজিদ মামলার সাংবিধানিক বেঞ্চের সদস্য ছিলেন তিনি।
এ বছরের জানুয়ারি মাসেই তিনি অবসরগ্রহণ করেন। তারপরই কেন্দ্রের বিজেপি সরকারের তরফ থেকে এই পুরস্কার পেলেন, দাবি কংগ্রেসের। এই মামলার রায়ের সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন যিনি, সেই রঞ্জন গগৈকে রাজ্যসভার সাংসদ করে ‘পুরস্কৃত’ করেছিল মোদি সরকার। এই তালিকায় এবার তিনি যুক্ত হলেন। ২০১৯ সালে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ ‘সর্বসম্মতভাবে’ ঐতিহাসিক বাবরি মসজিদ জমি মামলার রায় দিয়েছিল হিন্দু পক্ষের দিকে। মসজিদের ৫ একর জমি রামমন্দির নির্মাণের জন্য দেওয়া হয়েছিল হিন্দু পক্ষকে। সেই বেঞ্চে রঞ্জনের সঙ্গে এস আবদুল নাজিরও ছিলেন। তাই বারবার ‘পুরস্কারের’ বিষয়টি উঠে আসছে বিভিন্ন মহলে। বিশ্বভূষণ হরিচন্দনের জায়গায় বিচারপতি নাজিরকে নিয়োগ দেওয়া হয়েছে। বাবরি ছাড়াও বিচারপতি আবদুল নাজির বেশকিছু ল্যান্ডমার্ক জাজমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। তাৎক্ষণিক তিন তালাক মামলা, নোটবন্দি মামলা, প্রাইভেসির অধিকারকে মৌলিক অধিকার হিসেবে রায়দানের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।‘পুরস্কার’ পেলেন বাবরি বেঞ্চের বিচারপতি আবদুল নাজির, দাবি কংগ্রেসের
ইমামা খাতুন
প্রকাশিত:
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪৮
আরও খবর
মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল, এবার সুপ্রিম কোর্টে কংগ্রেস
রাজ্যসভা ভোটে মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিল নিয়ে আইনি পথে লড়াইয়ের হুঁশিয়ারি কংগ্রেসের
গুজরাটে রাজ্যসভায় এই প্রথমবার শূন্য কংগ্রেস, সব আসনই দখলের পথে বিজেপি
পালাবদলের আবহে কংগ্রেসে যোগ দেওয়া নিয়ে কঠোর হাত শিবির, ৬ দফা শর্ত দলের
তৃণমূল ছেড়ে কংগ্রেসে পুরপ্রধান সহ ৬ কাউন্সিলির, হাত শিবিরের দখলে মেখলিগঞ্জ পুরসভা!
তৃণমূল ছেড়ে কংগ্রেসে পুরপ্রধান সহ ৬ কাউন্সিলির, হাত শিবিরের দখলে মেখলিগঞ্জ পুরসভা!
কংগ্রেসের কার্যালয় থেকে চুরি কয়েক ডজন কল, "লাভ ইউ" লিখে পালাল চোরেরা
কংগ্রেসের কার্যালয় থেকে চুরি কয়েক ডজন কল, "লাভ ইউ" লিখে পালাল চোরেরা
ভোটের পরেই খুন কংগ্রেস কর্মী, রাজনৈতিক হিংসা নয়, জানালেন ডিইও
ভোটের পরেই খুন কংগ্রেস কর্মী, রাজনৈতিক হিংসা নয়, জানালেন ডিইও
ভরতপুর-বহরমপুরে বিকল ইভিএম, বের করে দেওয়া হল পোলিং এজেন্টদের, কমিশনে অভিযোগ কংগ্রেসের
ভরতপুর-বহরমপুরে বিকল ইভিএম, বের করে দেওয়া হল পোলিং এজেন্টদের, কমিশনে অভিযোগ কংগ্রেসের
ভোটপ্রচারে রাহুলের সভা ঘিরে জটিলতা, মেলেনি কমিশনের অনুমতি
ভোটপ্রচারে রাহুলের সভা ঘিরে জটিলতা, মেলেনি কমিশনের অনুমতি
"আমেরিকার সঙ্গে মোদীর চুক্তির নেপথ্যে রয়েছে গোপন নথি", বিস্ফোরক দাবি রাহুলের
"আমেরিকার সঙ্গে মোদীর চুক্তির নেপথ্যে রয়েছে গোপন নথি", বিস্ফোরক দাবি রাহুলের
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ