পুবের কলম,ওয়েবডেস্ক: বাংলাদেশের বিশিষ্ট ক্বারী এবং আন্তর্জাতিক কুরআন তেলাওয়াত সংস্থা ইক্বরার প্রেসিডেন্ট শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারিকে পবিত্র কুরআনে কারিমের একটি কপি উপহার দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নিউইয়র্ক ইসলামিক কালচারাল সেন্টারে আনোয়ার ইব্রাহিমের পক্ষ থেকে শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারিকে এই উপহার দেওয়া হয়। তাঁকে উপহার দেওয়া পবিত্র কুরআনের প্রতিলিপিটি মালয়েশিয়ার সরকারিভাবে ছাপা প্রতিলিপিগুলোর একটি। রাষ্ট্রসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আমেরিকায় গিয়েছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গত শুক্রবার নিউইয়র্কের ইসলামিক কালচারাল সেন্টারে পবিত্র জুমার নামায আদায় করেন তিনি।
সেদিন তাঁর হাতে ইসলাম গ্রহণ করেন এক স্প্যানিশ ব্যক্তি। জুমার নামাযের আগে খুতবাও দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তার আগে সেখানে জুমার নামাযের আযান দেন আমেরিকা সফররত বিশ্বখ্যাত বাংলাদেশি ক্বারী শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারি। এ সময় তিনি পবিত্র কুরআন তেলাওয়াত করেন। পরে মসজিদের ইমাম সাদ জালোহর ইমামতিতে জুমার নামায হয়।বাংলাদেশি ক্বারীকে কুরআন উপহার মালয়েশীয় নেতার
ইমামা খাতুন
প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২৩, ১৪:৪১
আরও খবর
কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান
আলজেরিয়ায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ২৭; আহত ৩৯, তিন দিনের রাষ্ট্রীয় শোক
কারাগারের ভিড় কমাতে ইতালির বড় সিদ্ধান্ত, ১৪ হাজার বন্দি সাজা কাটাবেন বাড়িতে
বাণিজ্যিক জাহাজ নিরাপত্তায় সৌদির নেতৃত্বে নতুন সামুদ্রিক জোট, রয়েছে বাংলাদেশ, পাকিস্তান সহ রয়েছে ১৪টি দেশ
গাজায় নতুন শান্তি উদ্যোগের ঘোষণা ট্রাম্পের, মধ্যস্থতায় মিশর-কাতার-তুরস্ক
গাজায় নতুন শান্তি উদ্যোগের ঘোষণা ট্রাম্পের, মধ্যস্থতায় মিশর-কাতার-তুরস্ক
ইরানের জাহাজে হামলা ছিল অনিচ্ছাকৃত; উত্তেজনা আরও বাড়াতে চায় না কিয়েভ, বললো ইউক্রেন, ক্ষতিপূরণ দাবি তেহরানের
ইরানের জাহাজে হামলা ছিল অনিচ্ছাকৃত; উত্তেজনা আরও বাড়াতে চায় না কিয়েভ, বললো ইউক্রেন, ক্ষতিপূরণ দাবি তেহরানের
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, ৩টি এফ-৩৫ যুদ্ধ বিমান ধ্বংসের দাবি ইরানের
জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা, ৩টি এফ-৩৫ যুদ্ধ বিমান ধ্বংসের দাবি ইরানের
বেবি পাউডারের মধ্যে ক্যান্সারের অনুঘটক 'জনসন অ্যান্ড জনসন'কে ৫২,৭০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
বেবি পাউডারের মধ্যে ক্যান্সারের অনুঘটক 'জনসন অ্যান্ড জনসন'কে ৫২,৭০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
বাংলাদেশ থেকে তিন লক্ষ রোহিঙ্গা ফেরাতে সম্মত মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
বাংলাদেশ থেকে তিন লক্ষ রোহিঙ্গা ফেরাতে সম্মত মিয়ানমার, জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
আইনে পরিবর্তন, তবুও জাপানের সিংহাসনে নারীদের প্রবেশাধিকার নেই
আইনে পরিবর্তন, তবুও জাপানের সিংহাসনে নারীদের প্রবেশাধিকার নেই
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি