উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : আবার পুলিশের বড়সড় সাফল্য।আগ্নেয়াস্ত্র সহ দুজন কুখ্যাত দুস্কৃতিকে শনিবার রাতে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান সাটার ও তিন রাউন্ড কার্তুজ।তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।
রবিবার তাদের বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয় সোনারপুর থানার পক্ষ থেকে। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেছে পুলিশ।পুলিশ সূএে জানা গেল, আবদুল হাকিম মোল্লা ও আদিত্য দাস নামে দু'জনকে সোনারপুর ভাঙড় বর্ডার লাগোয়া প্রসাদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে আবদুল হাকিম মোল্লা কুখ্যাত দূস্কৃতি বলে জানা গিয়েছে ৷ তাঁর বিরুদ্ধে খুন, চুরি, ডাকাতি, ছিনতাই সহ একাধিক মামলা রয়েছে ৷ তাকে দীর্ঘদিন ধরেই খুঁজছিল বসিরহাট থানার পুলিশ।সোনারপুরের প্রসাদপুর এলাকায় তাঁরা গা ঢাকা দিয়েছিল বলে জানা গিয়েছে ৷ গোপন সুত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ ৷সোনারপুর থানা এলাকায় তাঁরা কেন আশ্রয় নিয়েছিল এর পাশাপাশি এখানকার কোথায় চুরি, ছিনতাই এর সাথে এরা যুক্ত কিনা সব কিছু খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ।আরও খবর
স্ব-গণনার সাহায্যে আলিপুরে সহায়তা কেন্দ্র
১ আগস্ট থেকে শুরু হচ্ছে জনগণনার প্রথম পর্যায়ের কাজ স্ব–গণনায় নাগরিকদের অংশগ্রহণের আবেদন জেলাশাসকের
দেনার দায়ে আত্মঘাতী হলো ছেলে, গ্রেফতার বাবা
সোনারপুরে ফ্ল্যাট থেকে তরুণীর পচাগলা দেহ উদ্ধার, চাঞ্চল্য
রাজ্যজুড়ে শুরু তিন দিনের জনকল্যাণ শিবির, কী কী পরিষেবা মিলছে?
রাজ্যজুড়ে শুরু তিন দিনের জনকল্যাণ শিবির, কী কী পরিষেবা মিলছে?
চোর সন্দেহে গণপিটুনিতে ভিনরাজ্যের পরিযায়ী শ্রমিকের মৃত্যু কুলতলিতে, গ্রেফতার ৭
চোর সন্দেহে গণপিটুনিতে ভিনরাজ্যের পরিযায়ী শ্রমিকের মৃত্যু কুলতলিতে, গ্রেফতার ৭
আমফানের ত্রাণ দুর্নীতিতে নাম জড়াল অভিষেকের, তৃণমূল সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
আমফানের ত্রাণ দুর্নীতিতে নাম জড়াল অভিষেকের, তৃণমূল সাংসদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
সোনম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তির ঘটনায় সরব মমতা, বেসরকারি জায়গায় চিকিৎসার দাবি
মেক্সিকোতে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা