পুবের কলম, ওয়েবডস্ক: ১০ লক্ষ চাকরি দেবে মোদি সরকার। বিজেপি সরকারের অষ্টম বর্ষপূর্তি উপলক্ষে বিরাট ঘোষণা। সরকারি দফতর এবং মন্ত্রকগুলিকে ১০ লক্ষ চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার প্রধানমন্ত্রীর দফতরের তরফে ট্যুইট করা হয়েছে।
আরও পড়ুন:
জানানো হয়েছে, প্রধানমন্ত্রী সমস্ত মন্ত্রক এবং সরকারি দফতরের মানবসম্পদ খতিয়ে দেখেছেন।
এবং প্রত্যেক বিভাগকে নির্দেশ দিয়েছেন আগামী দেড় বছরের মধ্যে যুদ্ধকালীন পরিস্থিতিতে ১০ লক্ষ চাকরি দিতে।আরও পড়ুন:
প্রসঙ্গত, দেশে বেকারত্ব নিয়ে বিরোধীদের লাগাতার আক্রমণে জেরবার সরকার। দেশে বেকারত্বের হার রেকর্ড ভেঙেছে। মোদি সরকারের ৮ বছরের কার্যকালে কর্মসংস্থানের হার তলানিতে। একাধিক সরকারি দফতরে শূন্যপদে নিয়োগ নেই বললেই চলে। এই অবস্থায় কর্মসংস্থান বাড়ানোর দিকে নজর দিয়েছে সরকার।