১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এক নম্বরে মুহাম্মদ সিরাজ

পুবের কলম ওয়েবডেস্ক: এশিয়া কাপের ফাইনালে  শ্রীলঙ্কার বিরুদ্ধে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করার পুরস্কার পেলেন ভারতীয় দলের পেসার মুহাম্মদ সিরাজ। বুধবার আইসিসি প্রকাশিত ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বোলারদের মধ্যে সবার উপরে উঠে এলেন সিরাজ। নবম স্থান থেকে একলাফে এক নম্বরে চলে এলেন তিনি। সিরাজের সংগ্রহে রয়েছে ৬৯৪ পয়েন্ট। তালিকায় এক ধাপ নেমে ২ নম্বরে চলে এসেছেন অস্ট্রেলিয়ার জস হ্যাজেলউড। তিনি পেয়েছেন ৬৭৮  পয়েন্ট। তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। তাঁর পয়েন্ট ৬৭৭। বোলারদের মধ্যে প্রথম দশে রয়েছেন আর এক ভারতীয়। তিনি কুলদীপ যাদব (৯ নম্বরে)। বোলারদের র‌্যাঙ্কিংয়ে চার ও পাঁচ নম্বরে রয়েছেন দুই আফগান স্পিনার মুজিব উর রহমান এবং রশিদ খান।

ওয়ানডে ব্যাটারদের তালিকায় এক নম্বর স্থানটি দখলে রেখেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তাঁর সংগ্রহে রয়েছে ৮৫৭ পয়েন্ট। ৮১৪ পয়েন্ট নিয়ে ২ নম্বরে রয়েছেন ভারতের শুভমান গিল। তাঁর সতীর্থ বিরাট কোহলি রয়েছেন ৮ নম্বর স্থানে। ভারত অধিনায়ক রোহিত শর্মা রয়েছেন ১০ নম্বরে।

পাশাপাশি ৩৭১ পয়েন্ট নিয়ে ওয়ানডে অলরাউন্ডারদের মধ্যে সবার উপরে রয়েছেন বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান। এই তালিকায় ভারতের হার্দিক পান্ডিয়া রয়েছেন ৬ নম্বরে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এক নম্বরে মুহাম্মদ সিরাজ

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, বুধবার