২৪ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লিতে ওমিক্রন আতঙ্ক, আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি ১২

পুবের কলম, ওয়েবডেস্কঃ কর্ণাটকের পর এবার ওমিক্রন আতঙ্ক থাবা বসালো দিল্লিতে। এখনও পর্যন্ত করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রন সন্দেহে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। lNJP হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ১২ জনকে। এদের মধ্যে বৃহস্পতিবার ৮ জন ও শুক্রবার ৪ জন হাসপাতালে ভর্তি। ব্রিটেন ও ফ্রান্সের নাগরিক বলে জানা গিয়েছে।

করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বজুড়ে।  WHO-র দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক অধিকর্তা পুনম ক্ষেত্রপাল সিংহ জানান, নতুন ভাইরাস আগের তুলনায় অনেক বেশি সংক্রামক। বিশেষজ্ঞরা বলছেন,  প্রায় ৫০ বার  জিনের বিন্যাস বদলে তৈরি হয়েছে এই ভাইরাস। যার মধ্যে ৩২ বার বদলেছে স্পাইক প্রোটিনের চরিত্র। সম্প্রতি এক সাংবাদিক বৈঠকে WHO-এর ডিরেক্টর জেনারেল বলেন, অন্তত ২৩টি দেশ ওমিক্রন সংক্রমণের কথা জানিয়েছে।

আরও পড়ুন: “দিল্লি হবে খালিস্তান”, রাজধানীর একাধিক স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি ইমেল

আরও পড়ুন: বাংলায় নিপা ভাইরাসে আক্রান্ত দুই নার্স, জারি সতর্কতা
সর্বধিক পাঠিত

“আমি দুই বারের বিধায়ক, তাও নাগরিকত্ব নিয়ে প্রশ্ন কেন?” SIR-এর দ্বিতীয় নোটিস পেয়ে সরব জাকির হোসেন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দিল্লিতে ওমিক্রন আতঙ্ক, আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি ১২

আপডেট : ৩ ডিসেম্বর ২০২১, শুক্রবার