পুবের কলম ওয়েবডেস্কঃ ওমিক্রন আতঙ্কে দিল্লিতে নিষিদ্ধ করা হল বড়দিন এবং বর্ষবরণের অনুষ্ঠান। দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বুধবার এই মর্মে জেলাশাসককে নির্দেশ দিয়েছে কোভিড ১৯ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এমন এলাকায় ক্রিসমাস এবং বর্ষবরণের জমায়েত নিষিদ্ধ করতে হবে।
আরও পড়ুন:
সংক্রমণ রুখতে যাতে যথাযথ ভাবে সামাজিক দূরত্ববিধি মেনে চলা এবং মাস্ক যথাযথ ভাবে ব্যবহার করা হয় তাও দেখার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসক এবং দিল্লির ডেপুটি কমিশনার অফ পুলিশকে। সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় বাড়তি কর্মী মোতায়েন করতে হবে নজরদারির জন্য।
আরও পড়ুন:
কোন জমায়েত যাতে না হয় তা প্রশাসনকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হবে।দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট তাদের নির্দেশিকায় আরও বলেছে কেউ যদি সুপারস্প্রেডারের ভূমিকা নেন তাঁকে চিহ্নিত করে যেমন তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তেমনই আশেপাশে থাকা লোকজনকেও চিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে।
আরও পড়ুন:
উল্লেখ্য দেশে ইতিমধ্যেই দিল্লি এবং মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ওমিক্রন আক্রান্তের সন্ধান মিলেছে।
আরও পড়ুন:
করোনা এই নয়া ভেরিয়েন্ট যাতে আরও বেশি ছড়িয়ে না পড়তে পারে তার জন্যই উৎসবের মরসুমে আরও বেশি করে লাগাম টানতে চাইছে প্রশাসন।
আরও পড়ুন:
দিল্লিতে এখনও পর্যন্ত মোট ৫৭ জন আক্রান্ত হয়েছেন ওমিক্রনে। করোনার নয়া এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্রমেই বাড়ছে দেশের রাজধানী শহরে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও যেকোন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। তৈরি রাখতে বলা হয়েছে ওয়াররুমও।একই সঙ্গে সংক্রমণ রুখতে যাতে ফের নাইট কার্ফু ফিরিয়ে আনা যায় চলছে তার চিন্তাভাবনাও।দেশে এখনও পর্যন্ত করোনার এই নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ২৯৩ জন।
আরও পড়ুন: