পুবের কলম ওয়েবডেস্ক: শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ৬৭ তম জন্মদিন। তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্রৌপদী মুর্মুর জীবন এবং নেতৃত্ব দেশজুড়ে কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করছে বলে জানান মোদি। তিনি এক্স হ্যান্ডলে পোস্ট করে লেখেন,  "রাষ্ট্রপতিজিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা।

তাঁর জীবন এবং নেতৃত্ব দেশজুড়ে কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করে চলেছে। জনসেবা, সামাজিক ন্যায়বিচার এবং উন্নয়নের প্রতি তাঁর অটল অঙ্গীকার সকলের জন্য আশা এবং শক্তির উৎস"। প্রধানমন্ত্রী আরও লেখেন, "তিনি সর্বদা দরিদ্র ও নিপীড়িতদের ক্ষমতায়নের জন্য কাজ করেছেন। জনগণের সেবায় তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন লাভ করুন।"