পুবের কলম,ওয়েবডেস্ক: প্যারিসে ফিলিস্তিন-পন্থীদের মিছিল। কাঁদানে গ্যাস, জলকামান দিয়ে ছত্রভঙ্গ করল ফরাসি পুলিশ। হামাসের রকেট হামলার পর গাজা স্ট্রিপে আকাশ পথে ভয়াবহ বোমাবর্ষণ শুরু করেছে ইসরাইল। তাতে গাজার প্রায় ১৫০০ সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।
‘শহিদ’ হয়েছে বহু হামাস ‘যোদ্ধা’। এই সংঘাতে বিশ্বের অনেক শক্তিশালী দেশ ইসরাইলের পাশে দাঁড়িয়েছে। আমেরিকা, ভারত ছাড়াও ব্রিটেন, ফ্রান্স, ইটালি, জার্মানির মতো ইউরোপের দেশ ইসরাইলের প্রতি নিজেদের সমর্থন জানিয়েছে। কিন্তু সংশ্লিষ্ট দেশগুলির কিছু অংশ নিরীহ গাজাবাসীর উপর ইসরাইলের নির্বিচারে আক্রমণ বিরোধিতা করছেন। দখলদার ইসরাইলের এই ভয়াবহ আক্রমণের বিরোধিতা করে রাস্তায় নেমেছেন তাঁরা। ফিলিস্তিনিদের পক্ষে সহানুভূতি দেখিয়ে লন্ডন, প্যারিসের রাস্তায় ইতিমধ্যেই জড়ো হয়েছে অনেকে। সেই মিছিল কড়া হাতে দমন করল ফরাসি প্রশাসন। কাঁদানে গ্যাস ছুড়ে, জলকামান দেগে, লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে ফরাসি পুলিশ।আরও পড়ুন: