পুবের কলম ওয়েবডেস্কঃ শেষ পর্যন্ত সংখ্যা গরিষ্ঠতা বজায় রেখে জাপানে নির্বাচনে জয় লাভ করল শাসক দল লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি। এর ফলে রক্ষা পেল বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার (fumio kishdia) গদি।
আরও পড়ুন:
২০২০ সালে শিনজো আবে জাপানের (japan) প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নেওয়ার পর থেকেই সে দেশে দেখা যায় রাজনৈতিক অস্থিরতা।
আরও পড়ুন:
এরপর প্রধানমন্ত্রী হন ইয়েশিইয়েদে সুগা। কিন্তু আবের জনপ্রিয়তার ধারেকাছেও ছিলেন না সুগে ।
আরও পড়ুন:
শেষ পর্যন্ত সুগেকে সরিয়ে দেয় তার দল। প্রধানমন্ত্রী হন ফুমিও কিশিদা। প্রধানমন্ত্রীর কুর্সিতে আসীন হওয়ার দেশে নির্বাচনের ডাক দেন তিনি।
আরও পড়ুন:
ভোটের ফল প্রকাশে দেখা গেল, জিতেছে কিশিদার দল এলডিপি-ই। চূড়ান্ত ফল-এলডিপি ও জোট নিম্নকক্ষে ৪৬৫টি আসনের মধ্যে ২৯৩-তেই জিতেছে।
এর মধ্যে আবার এলডিপি একাই পেয়েছে ২৬১টি আসন। করোনা আবহে জনতার অসন্তোষের মোকাবিলা করে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে শাসকদল।আরও পড়ুন:
৬৪ বছরের কিশিদা করোনা অতিমারীতে বিপন্ন দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে কয়েকহাজার ডলারের প্যাকেজও ঘোষণা করেন। তবে জাপানীরা কিন্তু মোটেও তার জন্য যে সন্তুষ্ট ছিলেন তা নয়। বরং সে দেশের জনমত সমীক্ষায় এলডিপির ক্ষমতায় না ফেরার ইঙ্গিতই ছিল বেশি।