সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি ভেঙে ফিলিস্তিনি ভূখণ্ডে পুনরায় সামরিক অভিযান শুরু করেছে ইহুদিবাহিনী। ইসরাইলি অভিযানের ফলে মাত্র সাত দিনে এক লক্ষ ৪২ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গাজায় মানবিক ত্রাণ প্রবেশে ইসরাইলের নিষেধাজ্ঞা শুরু হওয়ার পর সরবরাহ কমে যাওয়ার বিষয়ে রাষ্ট্রসংঘ এদিন সতর্ক করেছে।
আরও পড়ুন:
ডব্লিউএফপি বৃহস্পতিবার জানিয়েছে, তারা ও খাদ্য নিরাপত্তা খাতের অন্যান্যরা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে গাজায় নতুন খাদ্য সরবরাহ আনতে পারেনি। তাই এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে ।