পুবের কলম, ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭২ তম জন্মদিন। এবার নিজের জন্মদিন একটু অন্য ভাবে পালন করতে চাইলেন প্রধানমন্ত্রী। দীর্ঘ ৭০ বছর পরে দক্ষিণ নামিবিয়া থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ভারতে এসে পৌঁছেছে বিরল ও লুপ্তপ্রায় চিতা। আজ সেইগুলিকে জঙ্গলে মুক্তি করলেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন:

আজ প্রধানমন্ত্রী নিজেই চিতাগুলির খাঁচার দরজা খুলে দিয়ে তাদের মুক্ত পরিবেশে ছেড়ে দিলেন। খাঁচা থেকে একে একে বেরিয়ে এলো নবাগত তিন অতিথি। ছুটে চলে গেল জঙ্গলে। আজ স্থানীয় সময় শনিবার নিজের জন্মদিনে এভাবেই নামিবিয়ান চিতা তিনটিকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Prime Minister Narendra Modi released the cheetahs brought from Namibia, to their new home Kuno National Park in Madhya Pradesh. pic.twitter.com/8CgHmH8NF6
— ANI (@ANI) September 17, 2022
আরও পড়ুন:
প্রজেক্ট চিতা কর্মসূচির উদ্বোধন লগ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এটা খুবই দুর্ভাগ্যজনক, ১৯৫২ সালে আমাদের চিতাকে বিলুপ্ত প্রাণী হিসেবে ঘোষণা করতে হয়েছিল। কিন্তু, তারপর কয়েক দশক কেটে গেলেও চিতা ফিরিয়ে আনার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমি গর্বিত, আজাদির মতো মহোৎসবের বছরেই ভারতে ফিরল বিশ্বের এই দ্রুততম প্রাণী। নতুন উদ্যোমে চিতা সংরক্ষণ শুরু করবে ভারত। ভারতকে আটটি চিতা উপহার দেওয়ায় নামিবিয়া প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি।
আরও পড়ুন:

তিনি বলেন, অনেক দূর থেকে এই চিতারা ভারতে এসেছে। এরা আমাদের অতিথি।
ভারতের আবহাওয়া, জলবায়ু এবং বাস্তুতন্ত্রের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সময় দিতে হবে। ভারতের মানুষকে ধৈর্য ধরতে হবে। কয়েকমাস অপেক্ষা করতে হবে। তার আগে চিতাদের দেখার জন্য জাতীয় উদ্যান সর্বসাধারণের জন্য খুলে দেওয়া সঠিক হবে না। নতুন জায়গায় এসে তাছাড়া অতিথিরা ঘাবড়ে যাবে। কুনো জাতীয় উদ্যানকে নিজেদের বাসস্থান হিসেবে মেনে নেওয়ার জন্য ওদের সময় দিতে হবে।আরও পড়ুন:
মোদি আরো বলেন, প্রকৃতি ও পরিবেশ, পশু-পাখিরা ভারতের জন্য সংবেদনশীলতা এবং আধ্যাত্মিকতার ভিত্তি। ২১ শতাব্দীতে এসে ভারত সারাবিশ্বকে এই বার্তাই দিতে চাইছে, বাস্তুতন্ত্র কখনই অর্থনীতির থেকে আলাদা নয়।
আরও পড়ুন:
নামিবিয়া থেকে আসা চিতাদের মধ্যে রয়েছে ৫টি নারী এবং ৩টি পুরুষ। আজ এই বিশেষ দিনে নামাবিয়া থেকে ভারতের মাটিতে এসে পৌঁছেছে বিরল ও লুপ্তপ্রায় প্রজাতির চিতা। মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের শিওপুরে কুনো ন্যাশনাল পার্কে ৩টি চিতাকে কোয়ারান্টাইন সেন্টারে ছেড়ে হয়েছে। ৭০ বছর পরে ভারতের মাটিতে পদাপর্ণ করল এই বিরল ৮টি চিতা। নামিবিয়া থেকে বিশেষ কার্গো বিমানে উড়িয়ে আনা হয়েছে এই চিতাগুলিকে। মধ্যপ্রদেশের গোয়ালিয়র বিমান বন্দর থেকে চিতাগুলিকে নিয়ে নিয়ে যাওয়া হয় কুনো জাতীয় উদ্যানে।
আরও পড়ুন:

এদিন ভারতীয় বায়ুসেনার তত্ত্বাবধানে চার জোড়া চিতা এসে পৌঁছেছে গোয়ালিয়রে৷ সেখান থেকে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার MI 17-এ উড়িয়ে নিয়ে যাওয়া হয় কুনো জাতীয় উদ্যানে৷ চিতাগুলিকে ক্ষুধার্ত অবস্থায় নিয়ে আসা হচ্ছে। কারণ দীর্ঘ পথের কারণে পেটে খাবার থাকলে বমি হওয়ার সম্ভাবনা থাকে। তাই তাদের শারীরিক জটিলতা এড়াতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। উড়ানে চিতাদের সঙ্গে ছিলেন বিশ্বের নামী চিতাবিশেষজ্ঞ ডক্টর লরি মার্কার৷ তিনি জানিয়েছেন, বিরল এই বন্য প্রাণীগুলিকে সম্পূর্ণ ঘুম পাড়ানো হয়নি৷ তবে মৃদু আচ্ছন্ন রয়েছে তারা।
আরও পড়ুন:
আন্তর্জাতিক সংস্থা চিতা কনজারভেশন ফান্ডের তরফে জানানো হয়েছে ভারতের পাঠানো আটটির মধ্যে রয়েছে ৫ টি স্ত্রী চিতা৷ তাদের বয়স ২ থেকে ৫ বছর৷ প্রধানমন্ত্রী তাঁর নিজের জন্মদিনে অর্থাৎ শনিবার নিজের হাতে তিনটি চিতাকে এই উদ্যানে মুক্ত করবেন৷ প্রথমের দিকে পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে তাদের কিছু সময় লাগতে পারে। বিলুপ্তপ্রায় চিতা সারা পৃথিবীতে বর্তমানে আছে ৭ হাজারটি৷ মূলত আফ্রিকার সাভানা তৃণভূমিতেই তাদের বাস৷
আরও পড়ুন: