ওবাইদুল্লা লস্কর , গতি বাড়াল ঘূর্ণিঝড় অশনি। সোমবার সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছে প্রবল বৃষ্টি।প্রাকৃতিক দুর্যোগে বোরো চাষের ধান তুলতে ব্যস্ত কৃষকেরা। ডায়মন্ডহারবারের বাসুলডাঙ্গাতে দেখা গেলো এমনই চিত্র। অন্যদিকে মগরাহাটের বেনিপুরে চাষ হয় টম্যাটো, বেগুন, ঝিঙে।
প্রাকৃতিক দুর্যোগের জেরে মাঠে পড়ে চাষের ধান, বৃষ্টির জেরে ক্ষতির মুখে টম্যাটো, বেগুন,ঝিঙে চাষীরা।আরও পড়ুন:

হাওড়া, দুই ২৪ পরগণা এবং মেদিনীপুরে বৃষ্টির কথা আগেই বলেছিল আবহাওয়া দফতর। তবে সেই বৃষ্টি হওয়ার কথা ছিল মঙ্গলবার সকাল থেকে। তবে তার আগেই সোমবার সকাল থেকেই শুরু হয়েছে অঝোর বর্ষণ। আবহাওয়া দফতর জানিয়েছে সোমবার শুরু হওয়া এই বৃষ্টি বাংলায় চলবে আগামী শুক্রবার পর্যন্ত।
আরও পড়ুন:

দক্ষিণ ২৪ পরগণার বিস্তীর্ণ এলাকা জুড়ে সকাল থেকেই শুরু হয়েছে প্রবল বৃষ্টি।ডায়মন্ডহারবার, গঙ্গাসাগর, মগরাহাট উস্তি, নামখানা সবজায়গায় দেখা যায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট 