পুবের কলম, ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রীকে দেখেই কান্নায় ভেঙে পড়লেন বগটুই গ্রামে নিহতের পরিবার। ভয়ের আতঙ্কের কথা তুলে ধরে তারা। ঘটনার পর থেকেই থমথমে বগটুই গ্রাম।
আরও পড়ুন:
বুধবারই জানিয়েছিলেন বৃহস্পতিবারই বগটুই গ্রামে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো আজ চপারে করে তিনি রামপুরহাটে এসে পৌঁছন তিনি। আজ সার্কিট হাউসে যাওয়ার কথা থাকলেও সেই পরিকল্পনা বাতিল করে তিনি বগটুই গ্রামের পথে রওনা দেন।
কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে গ্রামে পৌঁছয় মুখ্যমন্ত্রীর কনভয়।আরও পড়ুন:
[caption id="attachment_31493" align="aligncenter" width="750"]
ছবি-তথাগত চক্রবর্তী[/caption]
গ্রামে ঢুকেই নিহত ও যাদের বাড়িতে আগুন লাগানো হয়েছিল সেই অসহায় পরিবারে সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। কি হয়েছিল জানতে চান তিনি। সেখান থেকেই আনারুলকে গ্রেফতার করার নির্দেশ দেন তিনি। পুলিশ প্রশাসনের উপরে ক্ষোভ প্রকাশ করে কড়া নির্দেশ পালনের সঙ্গে সঙ্গে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি। মুখ্যমন্ত্রীর কোটা থেকে চাকরির ঘোষণা করেন।
যাদের বাড়ি পুড়ে গিয়েছে, নিহতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা। যাদের পুড়ে গিয়েছে তাদের বাড়ি তৈরি করতে ২ লক্ষ টাকা ঘোষণা। মুখ্যমন্ত্রীর কোটা থেকে স্থায়ী চাকরি। গুরুতর জখমকে ১ লক্ষ টাকা, স্বল্প আহতকে ৫০ হাজার টাকা করে দেওয়া ঘোষণা। আজই সকলের হাতে ১০ হাজার করে চেক তুলে দেন তিনি। এখান থেকেই হাসপাতালের আহতদের দেখতে রওনা দেন মুখ্যমন্ত্রী।আরও পড়ুন:
ঘটনার পর থেকেই গ্রাম ছেড়েছেন নিহত ও যাদের বাড়িতে আগুন লাগানো হয়েছে তারা। এদিকে আজ বগটুই গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসার খবরে গ্রামে ফিরে নিয়ে আসা হয়।
আরও পড়ুন:
ঘটনার পর থেকেই গ্রাম ছেড়ে সাঁইথিয়ায় আশ্রয় নেয় নিহতের পরিবার। গ্রামে ফিরতে নারাজ তারা। এদিকে আজ তাদের গ্রামে ফিরে আসার জন্য অনুরোধ করেন বিডিও। পুলিশের তরফ থেকেও নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়। সেই আশ্বাস পেয়েই অবশেষে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে গ্রামে ফিরছেন নিহতের পরিবার।
আরও পড়ুন: