https://twitter.com/AmitShah/status/1509453131515822088?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1509453131515822088%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Findia%2Fafsa-geographical-area-in-north-eastern-states-reduced-hm-amit-shah%2F
আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ অবশেষে আফস্পা নিয়ে সুর নরম করল কেন্দ্র। ARMED FORCES (SPECIAL POWER) ACT, 1958 বা আফস্পা নিয়ে দীর্ঘবছর ধরেই দেশের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি অসম, মণিপুর, নাগাল্যান্ড,অরুণাচল প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। এই আইনের বলে সেনা জওয়ানরা কোনরকম ওয়ারেন্ট ছাড়াই কোন সাধারণ মানুষকে গ্রেফতার করতে পারতেন।
আরও পড়ুন:
নাগাল্যান্ড, অসম এবং মণিপুরে কমল বিতর্কিত সেনার বিশেষ অধিকার আইনের আওতায় থাকা এলাকার পরিমাণ।
বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ট্যুইট করে এই কথা জানিয়েছেন।কেন্দ্রের দাবি, মোদি সরকারের ‘লুক ইস্ট নীতি’র সুবাদে উত্তরপূর্ব ভারতে শান্তি ফিরছে। সেকারণেই AFSPA’র প্রভাব কমানো হচ্ছে।আরও পড়ুন:
বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী টুইট করে জানান,”প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (সুযোগ্য নেতৃত্বে উত্তরপূর্বের তিন রাজ্য নাগাল্যান্ড, অসম এবং মণিপুরে ARMED FORCES SPECIAL POWER বা AFSPA অধীনে উপদ্রুত এলাকার পরিমাণ কমানো হচ্ছে। শাহ লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দায়বদ্ধতা এবং নজিরবিহীন উন্নয়নের জেরেই শান্তি ফিরেছে উত্তর-পূর্বের এই রাজ্যগুলিতে। গত বছর ডিসেম্বরের গোড়ায় সন্ত্রাসবাদী সন্দেহে সেনাবাহিনীর কমান্ডোদের গুলিতে ১৩ জন সাধারণ মানুষের মৃত্যুর পর থেকে নাগাল্যান্ডে আফস্পা প্রত্যাহারের দাবি জোরাল হচ্ছিল।
আরও পড়ুন: