০১ মার্চ ২০২৬, রবিবার, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘পদত্যাগ করুন সাইদ’ জোরালো হচ্ছে দাবি

পুবের কলম ওয়েবডেস্কঃ তিউনিসিয়ার বিরোধী জোট ন্যাশনাল স্যালভেশন ফ্রন্ট প্রেসিডেন্ট কাইস সাইদকে পদত্যাগ এবং আগাম সাধারণ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে। জোটটি এক বিবৃতিতে জানিয়েছে, সাইদ তার নতুন সংবিধান   প্রণয়নে জনসমর্থন পেতে ব্যর্থ হয়েছেন। এতে তিনি ক্ষমতায় থাকার ন্যায্যতা  হারিয়েছেন। তিউনিসিয়ার নিবন্ধিত ভোটারদের ৭৫ শতাংশ সাইদের প্রস্তাবিত  সংবিধানের ওপর সোমবারের গণভোট বয়কট করে। পোলিং ইনস্টিটিউট  জানিয়েছে, নতুন সংবিধানের ওপর গণভোটে মাত্র ২৫ ভোটার অংশ নেয়। উল্লেখ্য,  ২০২১ সালের ২৫ জুলাই থেকে তিউনিসিয়া একটি গুরুতর রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সেসময় প্রেসিডেন্ট কাইস সাইদ গণতান্ত্রিক সরকারকে বরখাস্ত এবং সংসদ স্থগিত করেছিলেন। তিউনিসিয়ার রাজনৈতিক দলগুলো তখন থেকেই সাইদের পদক্ষেপকে ‘সংবিধানের বিরুদ্ধে অভু্যত্থান’ হিসেবে বিবেচনা করে আসছে। সাইদ ২০১৯ সালে পাঁচ বছরের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব নেন। তিনি বিশ্বাস করেন, দেশকে ‘আসন্ন বিপদ’ থেকে বাঁচানোর জন্য তার নেওয়া পদক্ষেপগুলো  প্রয়োজনীয় ছিল। তিউনিসিয়ার ইসলামপন্থী এন্নাহাদা পার্টি ‘একনায়ক’ সাইদের সব  সিদ্ধান্ত ও পদক্ষেপকে বেআইনি বলে ঘোষণা করে গণতন্ত্রপন্থী আন্দোলন চালিয়ে  যাচ্ছে। সোমবারের গণভোটের পর সাইদের পদত্যাগের জোরালো দাবি উঠেছে।

আরও পড়ুন: চাপচার কুটকে ঘিরে চাহিদা, রাঙামাটি থেকে মিজোরামে কুকুর পাচারের অভিযোগ

আরও পড়ুন: ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান
ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি কৃষকদের জন্য ‘ডেথ ওয়ারেন্ট’, বার্নালার র‍্যালিতে মোদীকে তীব্র আক্রমণ রাহুলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘পদত্যাগ করুন সাইদ’ জোরালো হচ্ছে দাবি

আপডেট : ২৭ জুলাই ২০২২, বুধবার