পুবের কোলোম,ওয়েবডেস্ক: এক বছরেরও বেশি সময় ধরে মহাকাশে আটকে ছিলেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশচারী ফ্র্যাঙ্ক রুবিও। বুধবার অবশেষে পৃথিবীতে ফিরে এলেন তিনি। তাঁর সঙ্গে ফিরেছেন রাশিয়ার দুই মহাকাশচারীও। দীর্ঘতম মহাকাশ উড়ানের ক্ষেত্রে আমেরিকান রেকর্ড ভেঙেছেন রুবিও। একটি সয়ুজ ক্যাপসুলে করে কাজাখস্তানের জনমানবহীন প্রান্তরে নামেন তিনজন।
তাঁদের আগের যে যানটি ছিল সেটি মহাকাশে ভেসে বেড়ানো নোংরায় ক্ষতিগ্রস্ত হয়। যানটির কুলিং সিস্টেম নষ্ট হয়ে যায়। তবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে যোগাযোগ ছিল। রুবিওদের মিশন ছিল ১৮০ দিনের। কিন্তু যান্ত্রিক গোলযোগে তা ৩৭১ দিনের হয়ে দাঁড়ায়। এর আগে নাসার দীর্ঘতম সময় মহাকাশে থাকার রেকর্ড ছিল মার্ক ভান্ডে হেইয়ের। তাঁর থেকেও দু’সপ্তাহ বেশি সময় কাটিয়ে রেকর্ড নিজের দখলে নিলেন রুবিও। পৃথিবীর মাটি স্পর্শ করার পর তিনি বলেন, ‘বাড়ি ফিরে ভালো লাগছে।’ ৪৭ বছরের রুবিও একজন সেনা চিকিৎসক এবং হেলিকপ্টার পাইলট। দু’সপ্তাহ আগে তিনি জানিয়েছিলেন, শুরুতে যদি তাঁকে এক বছর মহাকাশে থাকার কথা বলা হত, তাহলে তিনি মিশনে যেতে রাজিই হতেন না। পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে থাকতে পারেননি তিনি। নাসার পরিকল্পনায় আপাতত এক বছরব্যাপী স্পেস-ফ্লাইট মিশন নেই। তাই বেশ কিছুদিন রেকর্ড নিজের দখলে রাখতে পারবেন রুবিও। সোশ্যাল মিডিয়ায় মানুষ তাঁকে পৃথিবীতে ফিরে আসায় অভিনন্দন জানিয়েছেন। প্রশংসা করেছেন তাঁর সাহসিকতার।৩৭১ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন রুবিও
ইমামা খাতুন
প্রকাশিত:
২৯ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩২
আরও খবর
ইতালির রোম বিমানবন্দরে ২৮ ঘণ্টা আটকে বিমান, ওষুধ লাগেজে থাকায় অসুস্থ বহু যাত্রী
‘হরমুজে ইরানের নিয়ন্ত্রণ মেনে নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের পথ নেই’
ইরান যুদ্ধ বন্ধ করতে চাইছে আমেরিকা
রেকর্ড ভেঙে ২০২৬ সালের প্রথম ৬ মাসে কানাডা থেকে বিতাড়িত ৩,৩২৩ জন ভারতীয়
সংঘ প্রধানের কানাডা সফরে ঘোর আপত্তি: ভাগবতের প্রবেশ নিষিদ্ধের দাবিতে সরব ৪০টিরও বেশি সংগঠন
সংঘ প্রধানের কানাডা সফরে ঘোর আপত্তি: ভাগবতের প্রবেশ নিষিদ্ধের দাবিতে সরব ৪০টিরও বেশি সংগঠন
কলম্বিয়ায় নতুন প্রেসিডেন্ট ট্রাম্প-সমর্থিত আবেলার্দো দে লা এসপ্রিয়েলা
কলম্বিয়ায় নতুন প্রেসিডেন্ট ট্রাম্প-সমর্থিত আবেলার্দো দে লা এসপ্রিয়েলা
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মোকাবিলায় মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরান
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মোকাবিলায় মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরান
ইউরোপে দাবানল মোকাবিলায় নতুন জলবোমারু বিমান তৈরির প্রতিযোগিতা
ইউরোপে দাবানল মোকাবিলায় নতুন জলবোমারু বিমান তৈরির প্রতিযোগিতা
সর্বাধিক পাঠিত
নবান্নে পুরনো স্মৃতিতে ডুবলেন শুভেন্দু, ফিরহাদকে বললেন তৃণমূল ছাড়ার নেপথ্য কাহিনী
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
সাহিদা আমার মেয়ের মতো, যতদিন না ঘরে ফেরে আমাদের কাছে থাকবে, বললেন সাতক্ষীরার আবুল বাশারের স্ত্রী
বঙ্গোপসাগরে ঘনীভূত নতুন নিম্নচাপ, রাজ্য জুড়ে বিক্ষিপ্ত ও ভারী বৃষ্টির পূর্বাভাস
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সপ্তম পে কমিশন গঠনে আরও এক ধাপ এগোল রাজ্য, ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব নবান্নের
সপ্তম পে কমিশন গঠনে আরও এক ধাপ এগোল রাজ্য, ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধির প্রস্তাব নবান্নের
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা