পুবের কলম ওয়েবডেস্কঃ এনসিবি দফতরে চলছে জেরা। যে কোন সময়ে গ্রেফতার হতে পারেন বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান।
আরও পড়ুন:
এনসিবি দফতরে জেরা চলছে প্রমোদতরী থেকে আটক অভিযুক্তদের।যাঁদের মধ্যে রয়েছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান, তাঁর ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মারচেন্ট এবং আরও ছ’জন।
আরও পড়ুন:
জানা যাচ্ছে জিজ্ঞাসাবাদ শেষ হলেই করা হতে পারে গ্রেফতার।
বলিউড বাদশা শাহরুখ খান ইতিমধ্যেই আরিয়ানের জন্য নিয়োগ করেছেন বিখ্যাত আইনজীবী সতীশ মানসিন্ডেকেআরও পড়ুন:
শনিবার রাতে শাহরুখ পুত্রকে মুম্বইয়ের একটি প্রমোদতরী থেকে আটক করেন এনসিবি আধিকারিকরা। রবিবার সকাল থেকেই চলছে ম্যারাথন জেরা।
আরও পড়ুন:
আপাতত নারকোটিক্স ড্রাগস এন্ড সাইকোট্রোপিক সাবট্যান্সেস আইনের ধারায় চলছে জেরা। মাদক পার্টির আয়োজকদের কাছ থেকে চেয়ে পাঠানো হয়েছে শনিবার রাতের মাদক পার্টির অতিথিদের তালিকা।
আরও পড়ুন:
জানা যাচ্ছে ভি আই পি তালিকায় নাম থাকার জন্য এই মাদক পার্টির প্রবেশ মূল্য এক লক্ষ টাকা দিতে হয়নি শাহরুখ পুত্রকে।