পুবের কলম প্রতিবেদক: আগে চুরি-ডাকাতি হতো সরাসরি। তবে বর্তমানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে অপরাধের পদ্ধতি বদলে যাচ্ছে। চুরি, ছিনতাই, ডাকাতির চেয়ে এখন বাড়ছে ব্যাঙ্ক জালিয়াতি, সাইবার ক্রাইমের মতো ঘটনা। সেই কথা মাথায় রেখে এবার পুলিশ বাহিনীতে বদল আনল কলকাতা পুলিশ।
আরও পড়ুন:
লালবাজারের গোয়েন্দা বিভাগের ২২জন কর্মীকে সাইবার অপরাধ ধরতে বদলি করা হল।
ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর, কনেস্টবল-সহ ওই ২২ জনকে উন্নত ধরনের অপরাধের তদন্তে কাজে লাগানো হবে বলে তাই বদল করা হয়েছে। লালবাজার সূত্রে এমনটাই খবর।আরও পড়ুন:
সূত্রের খবর, আধুনিক সময়ে তদন্তের জন্য যেসব বিভাগে বেশি গুরুত্ব দরকার সেখানে লোক বাড়ানো হবে। তাই কলকাতার পুলিশ কমিশনার উদ্যোগ নেন 'হোয়াইট কলার' ক্রাইম যেগুলি আছে সেগুলি রুখতে পুলিশের শক্তি বাড়ানো হবে। যেসব বিভাগে এখন কাজের চাপ কম, সেগুলি অন্য বিভাগের সঙ্গে যুক্ত করা হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে পুলিশ।