দেবশ্রী মজুমদার, রামপুরহাট: যানজট মুক্ত ও অবৈধ পার্কিং বন্ধ করতে মহকুমা পুলিশ আধিকারিক তৎপরতা দেখালেন শহর জুড়ে। এমনিতে রামপুরহাট জুড়ে যানজট সমস‍্যায় জেরবার মানুষ। প্রশাসনিক নিয়মে টোটোর জোড় বিজোড় নিয়ম চালু থাকলেও,  তার তোয়াক্কা করে না টোটোচালকরা।

ওয়ান ওয়ে এবং নো এন্ট্রি'র পাশাপাশি বেআইনি পার্কিংয়ে জেরবার মানুষের জীবন।

যানজট মুক্ত ও অবৈধ পার্কিং বন্ধে উদ্যোগ মহকুমা পুলিশ আধিকারিকের

বৃহস্পতিবার ট্রাফিক নিয়মের হাল ফেরাতে টহল দেন মহকুমা পুলিশ আধিকারিক সায়ন আহমেদ। ট্রাফিক নিয়ম ভাঙার দায়ে এদিন সাতাশটি মোটর সাইকেল এবং চোদ্দটি টোটো সিজ করে পুলিশ।