পুবের কলম, নয়াদিল্লি: সেন্ট্রাল ভিস্তা পুনর্নির্মাণ প্রকল্পের অধীনে দিল্লির ১৩৫ বছরের প্রাচীন ‘সেন্ট্রাল সেক্রেটারিয়েট লাইব্রেরি’ থেকে প্রায় সাড়ে আট লক্ষ বই অন্যত্র সরানোর প্রক্রিয়ায় অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী ২০ নভেম্বর মামলার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত লাইব্রেরি থেকে একটি বইও সরানো যাবে না। শাস্ত্রী ভবনে অবস্থিত এই ঐতিহ্যবাহী গ্রন্থাগারের অমূল্য বইগুলি সংরক্ষণের বিষয়ে কেন্দ্রের স্পষ্ট পরিকল্পনার অভাব দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সঞ্জীব সচদেবের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন:
মামলার শুনানিতে কেন্দ্রের ঢিলেঢালা ও অপরিকল্পিত মনোভাবের তীব্র সমালোচনা করেন বিচারপতি সঞ্জয় কুমার। তিনি ক্ষোভের সঙ্গে বলেন, "এই বইগুলি নিয়ে আপনারা কী করার পরিকল্পনা করছেন?
পুরো বিষয়টি অত্যন্ত অপরিকল্পিত মনে হচ্ছে। এই বইগুলি নিয়ে আপনাদের কোনো মাথাব্যথা নেই; অথচ এগুলি আমাদের ঐতিহ্য।" কেন্দ্রকে ভর্ৎসনা করে বিচারপতি আরও বলেন, "আপনারা যদি এগুলি না চান, তবে অন্য কোনো দেশকে দিয়ে দিন, যারা এগুলির যত্ন নেবে এবং মূল্য বুঝবে। অন্তত এই বইগুলির প্রতি সামান্য শ্রদ্ধা দেখান; সাড়ে আট লক্ষ বই এভাবে হাওয়ায় উড়িয়ে দেওয়া হচ্ছে!"আরও পড়ুন:
এদিন সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সাফ জানিয়ে দেন, পরবর্তী শুনানির আগে কোনোভাবেই বই সরানো যাবে না এবং এই বিপুল জ্ঞানভাণ্ডারের প্রতি সরকারকে যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে।