পুবের কলম, ওয়েবডেস্কঃ পর পর জেরায় বিপর্যস্ত বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সম্প্রতি গরু পাচার কাণ্ডে নিজাম প্যালেস জেরা করা হয়। এবার হিংসা পরবর্তী অনুব্রতকে সিজিও কমপ্লেস্কে তলব করা হয়েছে। আগামীকালই তাকে যেতে হবে। আগামীকাল বেলা একটার মধ্যে সিজিও কমপ্লেক্সে আসতে বলা হয়েছে।
আরও পড়ুন:
এর আগে দু বার হাজিরা এড়িয়ে যান। প্রায় দেড় মাস পর চিনার পার্কের বাড়িতে থেকে বীরভূমে ফেরেন অনুব্রত। গত শুক্রবার বোলপুরেই ফেরেন অনুব্রত। ফিরেই তিনি অনুগামীদের উদ্দেশে জানান, আগের চেয়ে ভালো আছেন তিনি।
আরও পড়ুন:
তবে সিবিআই যে অনুব্রতকে ফের তলব করবে, সেই সম্ভাবনা প্রবল ছিল৷ কারণ গরু পাচার মামলার পাশাপাশি ভোট পরবর্তী অশান্তি মামলাতেও নাম জড়িয়েছিল বীরভূমের তৃণমূল জেলা সভাপতির৷
আরও পড়ুন:
ভোট পরবর্তী অশান্তি মামলায় এই নিয়ে চতুর্থবার অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই৷ বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী গৌরব সরকারকে পিটিয়ে হত্যার ঘটনাতেই অনুব্রতকে তলব করা হয়েছে।
আরও পড়ুন:
গত বৃহস্পতিবার সিবিআই দফতরে হাজিরা দিয়েই ফের এসএসকেএম হাসপাতালে গিয়ে শারীরিক পরীক্ষা করান তৃণমূল নেতা৷ আপাতত চিকিৎসকরা তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি৷ ফলে সিবিআই তলব করলেও অনুব্রত বীরভূম থেকে কলকাতায় আসেন কি না, সেটাই এখন দেখার৷
আরও পড়ুন: