পুবের কলম ওয়েবডেস্কঃ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রচারের লড়াই এখন তুঙ্গে। সব রাজনৈতিক দল কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়েছে প্রচারে। সেই তালিকায় পিছিয়ে নেই বীরভূমের তিন তৃণমূল প্রার্থী। বিভাজনের রাজনীতিকে পাত্তা না দিয়ে শান্তি ও সম্প্রীতির বার্তা দিলেন তৃণমূল প্রার্থী কাজল শেখ, বিধানচন্দ্র মাঝি এবং নরেশচন্দ্র বাউরি। সোমবার সকালে বীরভূমের তারাপীঠ মন্দিরে তাঁরা তিনজনে পুজো দেন।
পুজো দিয়ে শান্তি ও সম্প্রীতির বার্তা দেন। ডালা ভর্তি পুজোর সামগ্রী হাতে নিয়ে মন্দিরে প্রবেশ করেন তাঁরা। মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে মা তারার আরাধনা করেন এবং নিজের হাতে দেবীকে মালা পরান কাজল শেখ।আরও পড়ুন:
পুজোর মূল প্রার্থনা ছিল, নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং সমাজে কোনও বিভাজন না তৈরি হয়। পুজো শেষে কাজল শেখ জানান, বাংলার মানুষ যেন জাতি-ধর্ম নির্বিশেষে একসঙ্গে থাকতে পারেন, সেই প্রার্থনাই করেছেন তিনি।
তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় রাজ্যের উন্নয়ন ধারাবাহিকভাবে এগিয়ে চলুক।আরও পড়ুন:
তিনি আরও বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক জনমুখী প্রকল্প চালু করেছেন। সেই প্রকল্পের মাধ্যমে বাংলার মানুষ উপকৃত হচ্ছেন। তিনি আরও প্রার্থনা করেছেন, জেন ২৯৪টির সবকটি আসনেই তৃণমূল প্রার্থীরা জয়ী হন। একইসঙ্গে যারা সমাজে বিভাজনের রাজনীতি করছে তারা যেন পরাস্ত হয় সেই প্রার্থনাও করেছেন তিনি।নির্বাচনের আগে এই তিন প্রার্থীর একসঙ্গে পুজো দেওয়া রাজনৈতিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এর মাধ্যমে একদিকে যেমন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেওয়া হল, তেমনি দলের ঐক্যের ছবিও তুলে ধরা হল জনসমক্ষে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।