পুবের কলম, ওয়েবডেস্কঃ ফের তৃতীয় বার বৈঠকে বসতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশ থেকে ফিরেই এদিন নিজের বাসভবনে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের দিকে কড়া নজর রয়েছে ভারতের। এখনও সেখানে আটকে প্রায় ১৬ হাজার পড়ুয়া।
আরও পড়ুন:
এদিকে আজই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদিমির জোলেনস্কি। প্রায় দীর্ঘ সাড়ে তিন ঘন্টা ধরে দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠক হয়। অবিলম্বের যুদ্ধ বিরতির দাবি করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট।
আরও পড়ুন:
উল্লেখ্য, রাতের বৈঠকের পরও এদিন সকালে ফের একবার ইউক্রেনের পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেন মোদি।
সেই বৈঠকেও রাশিয়ার সামরিক অভিযানের কারণে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারকার্য নিয়েই কথা বলেন প্রধানমন্ত্রী। কেন্দ্রের তরফে ইউক্রেনের পার্শ্ববর্তী যে সমস্ত দেশের মাধ্যমে ‘অপারেশন গঙ্গা’ চালানো হচ্ছে, সেই দেশগুলিতে কেন্দ্রের প্রতিনিধি হিসাবে মন্ত্রীদের পাঠানো হতে পারে। ইতিমধ্যেই যে মন্ত্রীদের নাম সামনে এসেছে, তারা হলেন কেন্দ্রীয় অসামরিক উড়ানমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রাক্তন উড়ানমন্ত্রী হরদীপ সিং পুরী, কেন্দ্রীয় আইন মন্ত্রী কিরণ রিজিজু, কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং।আরও পড়ুন:
এদিকে এখনও ইউক্রেনে আটকে ভারতীয় পড়ুয়ারা।
মোট ১৮ হাজার শিক্ষার্থীর মধ্যে এখনও সেখানে আটকে ১৬ হাজার পড়ুয়া। তাদের অবিলম্বে ফেরানোর আর্তি জানিয়েছেন তারা।আরও পড়ুন:
ইউক্রেনে আটকে থাকা উত্তরপ্রদেশে শিক্ষার্থীর ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় ভারত সরকারকে দেশে ফেরানোর জন্য করুণ আর্জি জানাচ্ছেন ওই ছাত্রী। এই ভিডিওটি শেয়ার করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি। তিনি কেন্দ্রের পররাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, দ্রুত পড়ুয়াদের দেশে ফেরানো হোক।
আরও পড়ুন: