পুবের কলম ওয়েবডেস্ক: সংঘর্ষবিরতির জল্পনার মাঝেই ইসরাইলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান! মঙ্গলবার ইসরাইল সেনা এক বিবৃতিতে জানিয়েছে , ‘কিছুক্ষণ আগে আইডিএফ ইরান থেকে ইসরাইলের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। যে কোনও রকম হামলা প্রতিহত করতে আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় রয়েছে।’
আরও পড়ুন:
অন্যদিকে, তেহরানেও ইসরাইলের দিক থেকে মিসাইল ছোড়া হয়েছে বলে জানা যাচ্ছে।
ইসরাইলের সংবাদমাধ্যম সূত্রের খবর, ইসরাইলের উত্তর ও দক্ষিণাঞ্চলের একাধিক জায়গায় সাইরেন বাজতে শোনা গিয়েছে। দক্ষিণের বেয়ারশেবাতে মিসাইল আছড়ে পড়ার খবর পাওয়া গিয়েছে। এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে দাবি। পাশাপাশি আরও একাধিক মানুষ আহত হয়েছেন।আরও পড়ুন:
বাসিন্দাদের সুরক্ষিত জায়গায় আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইল সেনাবাহিনী। অন্যদিকে, ইরানের রাজধানী তেহরানেও মঙ্গলবার ভোরে ইসরাইলের তরফে মিসাইল ছোড়া হয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন:
মঙ্গলবার ভোরের দিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ট্যুথে পোস্ট করে জানান ইসরাইল -ইরান সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে। তবে ট্রাম্পের সেই দাবি নসাৎ করে এক্স হ্যান্ডলে পোস্ট করেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আঘরাচি। ট্রাম্পের সেই দাবি জানানো কয়েক ঘণ্টার মধ্যেই এই হামলা শুরু হয় বলে খবর। ফলে যুদ্ধবিরতির সম্ভাবনায় আপাতত দাড়ি পড়ল।