কৌশিক সালুই, বীরভূম: যথাযোগ্য শ্রদ্ধা ও সম্মানের  সঙ্গে বীরভূম জেলা জুড়ে পালিত হল বিরসা মুন্ডার ১৪৭তম  জন্ম দিবস।

 স্থানীয় প্রশাসন এবং জেলার আদিবাসী নেতাদের পক্ষ থেকে যৌথভাবে এই দিবস পালন করা হয়। বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে মহম্মদ বাজার থানার  উদ্যোগে হরিণসিঙ্গায় বীর শহীদের জন্মতিথি অনুষ্ঠান পালিত হয়।

পুলিশ ফুটবল  কোচিং ক্যাম্পের শিক্ষার্থীদের নিয়ে 8 দলীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন মহম্মদ বাজার থানার আইসি মহম্মদ আলী, পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাহারা, সহ-সভাপতি ভবতোষ বন্দ্যোপাধ্যায়, স্থানীয় হিংলো গ্রাম পঞ্চায়েত প্রধান পিয়ালী বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এর উদ্যোগে সিউড়িতে বিরসা মুন্ডার মূর্তিতে মাল্যদান করে জন্মতিথি পালন করা হয়। উপস্থিত ছিলেন সিউড়ির বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, জেলাশাসক বিধান রায় সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

মহম্মদ বাজার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিরসা মুন্ডা বাজারে যথাযোগ্য মর্যাদায় পালিত করা হয় জন্ম তিথি উৎসব।

উপস্থিত ছিলেন ব্লক সভাপতি তাপস সিনহা, কার্যকরী সভাপতি রাফেউল হক সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। হিংলো অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়ানগঞ্জে  পালিত হয় স্বাধীনতা সংগ্রামের বীর শহীদের জন্মতিথি উৎসব।

জেলার অন্যতম আদিবাসী নেতা রবীন সরেন এর পক্ষ থেকে সাগরবাধিতে জন্মতিথি উৎসব পালিত হয়।

জেলার আর এক আদিবাসী নেতা সুনীল সোরেন পক্ষ থেকে শেওড়াকুড়ি, হারমাডাঙ্গাল, দেওয়ানগঞ্জ এবং গাবারবাথানে জন্মতিথি উৎসব যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।