পুবের কলম, ওয়েবডেস্ক: বিজেপি–আরএসএস আঁতাতের বিরুদ্ধে দেশের স্বাধীন 'প্রতিষ্ঠান দখল' নিয়ে সুর চড়ালেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি। এদিন ভোট চুরি নিয়েও কেন্দ্রকে নিশানা করেন তিনি। কংগ্রেস নেতা বলেন, ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আজ এক গভীর সাংবিধানিক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে। ভারতের গণতন্ত্রের মূল ভিত্তি হল ভোটাধিকার, আর সেই ভিত্তিকেই কার্যত নষ্ট করা হচ্ছে পরিকল্পনা করে। নির্বাচন কমিশনের সঙ্গে শাসক দল আঁতাত করে দেশজুড়ে ভোটের বিশ্বাসযোগ্যতা নষ্ট করছে।
মোদি সরকারকে নিশানা করে রাহুল অভিযোগ করেন, “ভারত শুধু বৃহত্তম নয়, বিশ্বের শ্রেষ্ঠ গণতন্ত্র। আর সেই শ্রেষ্ঠ গণতন্ত্রকে ধ্বংস করছে বিজেপি এবং নির্বাচন কমিশন। মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।”কংগ্রেস নেতার বক্তব্য, গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলিকেই আজ আরএসএস কবজা করে নিচ্ছে। আজ কেন্দ্রীয় এজেন্সি থেকে নিয়ন্ত্রক সংস্থা, সবকিছুর ওপরই দখলদারি কায়েমের চেষ্টা চলছে এবং নির্বাচন কমিশন তার মূলে। ভোট চুরির প্রসঙ্গত টেনে তোপ দেগে রাহুল বলেন, "এক ব্রাজিলিয়ান মডেলের নাম ভোটার তালিকায় ২২ বার। আর একজন ভোটারের নাম ২০০ বারের বেশি পাওয়া গেছে। হরিয়ানার ভোটচুরি হয়েছে। আমি বারবার বারবার এক কথা বলে যাচ্ছি। কিন্তু নির্বাচন কমিশন আমার কথার কোনও জবাব দিতে পারছে না। এগুলি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি সুসংগঠিত পরিকল্পনা।" নির্বাচন কমিশনকে নিশানা করে বিরোধী দলনেতা বলছেন, “কেন লক্ষ লক্ষ ভুয়ো ভোটারের নাম তালিকায়? এখনও তো কমিশন জবাব দিল না। SIR-এর পরেও কেন বিহারে ১.২ লক্ষ ভুয়ো ভোটার থেকে গেল? আসলে সরকার সব সংস্থাকে দখল করে নিয়েছে। আমি দেখিয়ে দিয়েছি কীভাবে কমিশন নিয়মের বাইরে গিয়ে কাজ করছে।”বিশ্বের শ্রেষ্ঠ গণতন্ত্রকে ধ্বংস করছে বিজেপি–আরএসএস: ভোটচুরি নিয়ে তোপ রাহুলের
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
১০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫
আরও খবর
"দেশের ভবিষ্যতের সঙ্গে কেমন আচরণ করছেন— সাবধান হন": ছাত্রদের বিরুদ্ধে এফআইআর নিয়ে সরব রাহুল
পড়ুয়াদের বিক্ষোভে পেলেট গান বিতর্ক, বাহিনীর সমস্ত কাজের দায়ভার নিলেন সিআরপিএফ ডিজি
“কোনো গুলিই চালানো হয়নি”: লোকসভায় রাহুল গান্ধির অভিযোগ উড়িয়ে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
নিট ইস্যুতে উত্তাল লোকসভা, রাহুলের মন্তব্য ঘিরে বিতর্ক, মুলতুবি অধিবেশন
যন্তর মন্তরে পড়ুয়াদের উপর পুলিশি বলপ্রয়োগ, অমিত শাহকে চিঠি লিখে জবাবদিহি চাইলেন রাহুল গান্ধী
যন্তর মন্তরে পড়ুয়াদের উপর পুলিশি বলপ্রয়োগ, অমিত শাহকে চিঠি লিখে জবাবদিহি চাইলেন রাহুল গান্ধী
ধর্মেন্দ্র প্রধানকে অন্য মন্ত্রক দেওয়া হলে 'কোনোভাবেই মানব না': মোদি সরকারকে হুঁশিয়ারি রাহুল গান্ধির
ধর্মেন্দ্র প্রধানকে অন্য মন্ত্রক দেওয়া হলে 'কোনোভাবেই মানব না': মোদি সরকারকে হুঁশিয়ারি রাহুল গান্ধির
"শিক্ষার্থীদের হুমকি দেওয়ার সাহস হয় কীভাবে?" ডিইউ ও জেএনইউ-এর নির্দেশিকা নিয়ে তোপ রাহুল গান্ধির
"শিক্ষার্থীদের হুমকি দেওয়ার সাহস হয় কীভাবে?" ডিইউ ও জেএনইউ-এর নির্দেশিকা নিয়ে তোপ রাহুল গান্ধির
অমিত শাহ ও ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ চাই: মোদি সরকারের কাছে ৫ দফা দাবি রাহুল গান্ধির
অমিত শাহ ও ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ চাই: মোদি সরকারের কাছে ৫ দফা দাবি রাহুল গান্ধির
প্রধানমন্ত্রীর আবাসের সামনে ধর্না, পুলিশি আর্জি উপেক্ষা করতেই আটক রাহুল-অখিলেশ সহ বিরোধী নেতারা
প্রধানমন্ত্রীর আবাসের সামনে ধর্না, পুলিশি আর্জি উপেক্ষা করতেই আটক রাহুল-অখিলেশ সহ বিরোধী নেতারা
"পড়ুয়াদের ওপর নির্মম অত্যাচার চালানো হয়েছে, প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে": সংসদে সরব রাহুল গান্ধি
"পড়ুয়াদের ওপর নির্মম অত্যাচার চালানো হয়েছে, প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে": সংসদে সরব রাহুল গান্ধি
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
নিট-ইউজি ২০২৬: জম্মু-কাশ্মীরে শীর্ষে হাদিয়া নিসার, দেশের মধ্যে ৯৯