পুবের কলম, ওয়েবডেস্ক: মহারাষ্ট্রে একটি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে তিন শ্রমিকের। আহত আরও ৮। বুধবার বিকেল তিনটে নাগাদ মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাই একটি বৈদ্যুতিন যন্ত্রাংশ তৈরির কারখানায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
আরও পড়ুন:
ঘটনায় এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী তিন জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৮ জন।
হাইড্রোজেন সিলিন্ডার বিস্ফোরণের কারণে এই দুর্ঘটনা ঘটে। জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার বিকেল ৩টের দিকে এই দুর্ঘটনা ঘটে।আরও পড়ুন:
বৈদ্যুতিন যন্ত্রাংশ তৈরির কারখানাটি চন্দ্রপাড় এলাকায় অবস্থিত। কর্মরত অবস্থায় তিনজন শ্রমিকের পুড়ে মৃত্যু হয়েছে। আরো ৮ জন শ্রমিককে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: