পুবের কলম ওয়েব ডেস্কঃ আজ সকাল থেকেই চলছে ১৫২ টি কেন্দ্রে ভোট গ্রহণ। সকাল থেকে ভোটদানের ছবিটা মোটামুটি শান্তিপূর্ণ থাকলেও বেলা বাড়তেই বেশকিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে। আবার বেশ কিছু জায়গায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধী অতি সক্রিয়তার অভিযোগ সামনে আসছে। বাঁকুড়ার কোতুলপুরের একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ উঠেছে।
তৃণমূলের অভিযোগ, বুথের বাইরে দলের ক্যাম্পে ভাঙচুর চালিয়েছে বাহিনী। এছাড়াও, দলের কর্মীদের বাইক ভাঙচুরের পাশাপাশি গ্রামের পুরুষ মহিলাদেরও মারধর করেছে।আরও পড়ুন:
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, বুথের ১০০ মিটারের মধ্যে কোনও জমায়েত করা যাবে না বা দলীয় ক্যাম্প করা যাবে না। তৃণমূলের দাবি, বুথের ১০০ মিটারের বাইরে নিয়ম মেনে ভোটকে দলীয় ক্যাম্প করা হয়েছিল।
তবে সেখানে কেন্দ্রীয় বাহিনী এসে তাদের ক্যাম্পে ভাঙচুর চালায়। এমনকি দলের কর্মীদের বাইকও ভাঙচুর করে। এনিয়ে স্থানীয়রা প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লাঠি উচিয়ে গ্রামের বাসিন্দাদের তাড়া করে। শুধু তাই নয়, বেশ কয়েকজনকে মারধর করেন বাহিনীর জওয়ানরা। এমনকি মহিলাদেরও ছাড় দেওয়া হয়নি। ঘটনায় বেশ অয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।আরও পড়ুন:
প্রসঙ্গত, বিকেল ৩ টে পর্যন্ত প্রথম দফায় ভোট পড়েছে ৭৯ শতাংশ। এদিন দুপুরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার নির্দেশ দিয়েছেন আরও শান্তিপূর্ণভাবে ভোট করাতে হবে। এমনকি বুথের ১০০ মিটারের বাইরেও কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন তিনি।