দেবশ্রী মজুমদার, বীরভূম: দলে মুসলিম সংখ‍্যালঘুদের স্থান কোথায়? এই প্রশ্ন তুলে বিজেপির রাজ‍্য ও জেলার সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পদত্যাগ করলেন সেখ সামাদ। আর তাতেই শুরু হয়েছে নতুন  জল্পনা।  তিনি জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি ছিলেন।

  সংখ্যালঘু মোর্চা নতুন করে গঠন হবে। সেখ সামাদ বলেন, বর্তমানে  রাজ‍্য সংখ্যালঘু মোর্চা সভাপতি চার্চ নন্দী। তিনি খ্রিষ্টান। আমার প্রশ্ন রাজ‍্যে বিজেপির মূল ও শাখা  সংগঠনে মুসলিম মুখ কই?
আমি দলের সব হোয়াটসএ‍্যাপ থেকে লেফ্ট করেছি। আমার সিদ্ধান্ত সাতই জানুয়ারির মধ‍্যে সবাইকে জানাবো।

জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা বলেন, দলে ভাউ বাড়াচ্ছেন।  নতুন করে জেলার সংগঠন সাজানো হবে। যোগ‍্যতা অনুযায়ী সবাই পদ পাবেন।