উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর : বারুইপুর পুলিশ জেলায় দিনেও রাতে রাস্তায় নজরদারি করতে ঘুরবে এবার পুলিশের মোবাইল ভ্যান। দক্ষিণ ২৪ পরগনা জেলার মধ্যে গুরুত্বপূর্ণ পুলিশ জেলা হিসেবে বিবেচিত হয় বারুইপুর পুলিশ জেলা।
আরও পড়ুন:
একদিকে যেমন সোনারপুর, নরেন্দ্রপুর, বারুইপুর থানা এলাকা রয়েছে তেমনই রয়েছে ইএম বাইপাসের সংযুক্ত এলাকা,রয়েছে কুলতলি, মৈপীঠ,জয়নগরের মতন থানা। সেই সঙ্গে রয়েছে ক্যানিং ও বাসন্তীর মতোন দুর্গম এলাকাও।
আরও পড়ুন:
যাতে রাতে এই সমস্ত গুরুত্বপূর্ণ এলাকায় ১১২ নম্বরের ডায়াল করলে দ্রুত পুলিশের এই বিশেষ গাড়ি পৌঁছে যাবে তেমনই বাড়ানো হবে নজরদারিও।
সেই সঙ্গে যেকোনো দুর্ঘটনা গ্রস্ত দুর্ঘটনা ঘটনা ঘটলে সাথে সাথে পৌঁছে যাবে পুলিশের এই গাড়ি।এই গাড়ি গুলির সঙ্গে পুলিশ সুপারের দপ্তরে থাকা কন্ট্রোল রুমে সরাসরি ছবি ও পৌঁছে দেবে বিশেষ ভাবে তৈরি এই গাড়ি।আরও পড়ুন:
সেই তিনটি বিশেষ মোবাইল পেট্রলিং ভ্যানের আনুষ্ঠানিক ভাবেই তার পথচলা শুরু করলেন বারুইপুর জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী। মঙ্গলবার পুলিশ সুপারের দফতরের সামনেই সবুজ পতাকা উড়িয়ে ওই তিনটি বিশেষ মোবাইল পেট্রলিং ভ্যানের আনুষ্ঠানিক শুভযাত্রার সূচনা করেন।
আরও পড়ুন:
পুলিশ সুপার জানিয়েছেন আপাতত রাতে তিনটি ভ্যান চলবে। এরপরে দিনের বেলায় আরও তিনটি মোবাইল পেট্রোলিং ভ্যান চালানোর ব্যবস্থা করা হবে।