আরও পড়ুন:
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : শনিবার জয়নগর ২ নং ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গঠন করা হল বিডিও অফিস নিমপীঠে বিডিও ও দুই বিধায়কের উপস্থিতিতে।
আরও পড়ুন:
এদিন জয়নগর ২ নং বিডিও মনোজিত বসু, জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস, কুলতলি বিধানসভার বিধায়ক গনেশ চন্দ্র মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা মন্ডল সহ সভাপতি আনাম আলী খান ও জেলা পরিষদ সদস্য হাসনাবানু শেখ, উর্মিলা রায় ও খান জিয়াউল হক দের উপস্থিতিতে কর্মাধ্যক্ষ গঠন করা হয়। মোট ৯ টি দপ্তরের এই কর্মাধ্যক্ষ হিসাবে নির্বাচিত করা হয় ৯ জন বিজয়ী সমিতির সদস্যকে।
আরও পড়ুন:
এদিন পূর্ত দফতরের দায়িত্ব পান নলগোড়া পঞ্চায়েত সমিতির সদস্য প্রদ্যুত অধিকারী, জনস্বাস্থ্য দপ্তরের দায়িত্ব পান বেলে দূর্গানগর পঞ্চায়েত সমিতির সদস্য মাধব হালদার, খাদ্য দফতরের কর্মাধ্যক্ষ হন সাহাজাদাপুর পঞ্চায়েত সমিতির সদস্য ওয়াহিদ মোল্লা,বিদ্যুৎ দপ্তরের কর্মাধ্যক্ষ হন বাইশহাটা পঞ্চায়েত সমিতির সদস্য অনুপমা গায়েন,ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ হন গড়দেওয়ানি পঞ্চায়েত সমিতির সদস্য সেলিম শেখ, কৃষি দপ্তরের কর্মাধ্যক্ষ হন ময়দা পঞ্চায়েত সমিতির সদস্য আয়ুব মোল্লা, শিক্ষা দফতরের কর্মাধ্যক্ষ হন সাহাজাদাপুর পঞ্চায়েত সমিতির সদস্য কর্ণকান্তি হালদার,মৎস্য দফতরের কর্মাধ্যক্ষ হন ফুটিগোদা পঞ্চায়েত সমিতির সদস্য সুব্রত মন্ডল ও নারী শিশু কল্যান দপ্তরের কর্মাধ্যক্ষ হন চুপড়িঝাড়া পঞ্চায়েত সমিতির সদস্য শেখ নাজমা বেগম।
আরও পড়ুন:
অন্যদিকে এদিন জয়নগর ১নং ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গঠন করা হলো বিডিও অফিস বহড়ুতে বিডিও ও বিধায়কের উপস্থিতিতে। এদিন জয়নগর ১ নং বিডিও সত্যজিত বিশ্বাস, জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস,সহ-সভাপতি সুহানা আলি বৈদ্য ও জেলা পরিষদ সদস্য তপন কুমার মন্ডল বনানী গায়েন ও বন্দনা লস্করদের উপস্থিতিতে কর্মাধ্যক্ষ গঠন করা হয়। মোট ৯ টি দফতরের এই কর্মাধ্যক্ষ হিসাবে নির্বাচিত করা হয় ৯ জন বিজয়ী সমিতির সদস্যকে। এদিন পূর্ত দপ্তরের দায়িত্ব পান সন্তোষ কুমার নস্কর, জনস্বাস্থ্য দপ্তরের দায়িত্ব পান হাজি সাইফুল লস্কর, খাদ্য দপ্তরের কর্মাধ্যক্ষ হন গোপাল চন্দ্র সরদার ,বিদ্যুৎ দফতরের কর্মাধ্যক্ষ হন সজল কান্তি সাহা,ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ হন শুকুর আলি মন্ডল, কৃষি দপ্তরের কর্মাধ্যক্ষ হন সান্তুনু মালিক, শিক্ষা দফতরের কর্মাধ্যক্ষ হন মানস নস্কর, মৎস্য দফতরের কর্মাধ্যক্ষ হন ভবেশ রঞ্জন চক্রবর্তী ও নারী শিশু কল্যাণ দফতরের কর্মাধ্যক্ষ হন পাপিয়া মন্ডল।
আরও পড়ুন: