পুবের কলম, ওয়েবডেস্কঃ কাবুলের সেনা হাসপাতালে বিস্ফোরণ। পর পর দুটি বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবার এই ঘটনায় এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ১৫ জন মানুষের প্রাণহানি হয়েছে। জখম প্রায় ৩৪ জন। তালিবানের নিরাপত্তা কর্মকর্তা এক বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছেন।

হতা-হতের খবর সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি।

এখনও পর্যন্ত এই ঘটনার কেউ দায় স্বীকার করেনি। তবে বখতার নিউজ এজেন্সি প্রত্যক্ষদর্শীদের বয়ান উদ্ধৃত করে বলেছে, আই এস জঙ্গিরা এই সেনা হাসপাতালে হানা দেয়। তারপরেই তারা নিরাপত্তারক্ষীদের আক্রমণ করে। দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী জানিয়েছেন, তিনি ওই হাসপাতাল থেকে পালাতে সক্ষম হন। পর পর প্রায় ১০ মিনিট ব্যবধানে তিনি দুটি বিস্ফোরণের আওয়াজ পান। প্রথমটির থেকে দ্বিতীয়টির আওয়াজ আরও জোরালো ছিল।

দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্বারি সাইদ খোস্তি জানিয়েছেন, এদিন বিস্ফোরণটি হয়েছে সর্দার মুহাম্মদ দাউদ খান হাসপাতালে। এই সেনা হাসপাতালে ৪০০টি শয্যা রয়েছে।

হাসপাতালটি কাবুলের মধ্যভাগে অবস্থিত।

ইতালিয়ান জরুরি সহায়তা কেন্দ্র থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটি ট্রমা হাসপাতালে ৯ জনকে ভর্তি করা হয়েছে। হতা-হতের খবর সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে তালিবানের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ জনের মৃত্যু হয়েছেন। আহত ৩৪।

রও পড়ুনঃনামায হিন্দু-বিরোধী নয়, দেশ-বিরোধীও নয়, মুসলিমদের ‘নয়া অস্পৃশ্য’ বানাবার অপচেষ্টা


স্থানীয় মানুষ বিস্ফোরণের কিছু ছবি শেয়ার করেছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী শহরের কূটনৈতিক এলাকা বলে পরিচিত ওয়াজির আকবর খান এলাকার কিছুটা দূরেই এই বিস্ফোরণ ঘটে। দুটি হেলিকপ্টারকে ওই এলাকায় চক্কর দিতে দেখা গিয়েছিল।

(বিস্তারিত আসছে)