আইভি আদক, হাওড়া: পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর অনুমোদিত ও স্থানীয় গ্রন্থাগার কৃত্যক কর্তৃক আয়োজিত ৩৫তম হাওড়া বইমেলার শুভ সূচনা হলো। বৃহস্পতিবার দুপুরে এর শুভ সূচনা করেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।
আরও পড়ুন:
উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন বিভাগের মন্ত্রী অরূপ রায়, বিধায়ক ডা: নির্মল মাজি, সুকান্ত পাল, হাওড়া জিলা পরিষদের সভাধিপতি কাবেরি দাস, সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য সহ অন্যান্যরা।
আরও পড়ুন:
এবারের বইমেলায় সহযোগিতায় রয়েছে হাওড়া জেলা প্রশাসন। হাওড়ার শরৎ সদন প্রাঙ্গনে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ১২:৩০টা থেকে সন্ধ্যা ৭:৩০টা পর্যন্ত বইমেলা চলবে।