২০ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে করোনামুক্ত হলেন লিওনেল  মেসি

পুবের কলম ডেস্কঃ নতুন বছরের শুরুতে দুঃসংবাদ পেয়েছিলেন মেসির ভক্তরা। তাদের ফুটবল তারকা মেসি করোনা আক্রান্ত হন। জানা গিয়েছে, বড়দিনের ছুটি কাটাতে আর্জেন্টিনায় গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন পিএসজির তারকা ফুটবলার। তবে নিজের ভক্তদের খুশির খবর দিতেও খুব একটা দেরি করলেন না তিনি। জানা গিয়েছে, এদিন মেসি করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন।করোনা নেগেটিভের রিপোর্ট পাওয়ার পরই স্ত্রী-সন্তানদের নিয়ে ফ্রান্সে পাড়ি জমিয়েছেন সাতবারের ব্যালন ডিঅর জয়ী এই তারকা ফুটবলার।

আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যম থেকে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মেসি  রোজারিও বিমানবন্দরে তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো ও তাদের তিন সন্তান থিয়াগো, মাতেও এবং সিরোকে নিয়ে একটি ব্যক্তিগত বিমানে দেশ ছাড়েন। তারা আর্জেন্টিনা ছেড়েছেন একটি প্রাইভেট প্লেনে চেপে। মেসি করোনা আক্রান্ত হলেও তার মধ্যে কোনো উপসর্গ ছিল না। তাই আইসোলেশনে মূলত করোনা নেগেটিভ হওয়ার অপেক্ষায়ই ছিলেন তিনি। আর সেই মতো তিনি দ্রুত করোনা থেকে মুক্তি পেলেন।

আরও পড়ুন: উত্তরবঙ্গের জন্য ১০ লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দেবেন মেসি

মেসি কোয়ারেন্টাইনে থাকার পুরোটা সময় একা থেকেছেন। পরিবারের সবার থেকে বিচ্ছিন্ন থাকতে হয় তাকে। করোনা আক্রান্ত হলেও মেসির শরীরে কোনো উপসর্গই ছিল না। এরপর তাকে থাকতে হয়েছে আইসোলেশনে। সারাক্ষণ চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকেছেন তিনি। এদিকে পিএসজির ফুটবলার ও স্টাফসহ মোট পাঁচ খেলোয়াড় করোনা আক্রান্ত হয়েছিলেন।যদিও মেসির করোনা থেকে মুক্ত হওয়ার দিনে পিএসজি সমর্থকরা আরও এক দুঃসংবাদ পেলেন। বিশ্বসেরা গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন: বিশ্বকাপ যোগ্যতা অর্জনে ব্যর্থ চিলি

আরও পড়ুন: দেশে করোনা রোগীর সংখ্যা ৩ হাজারের কাছে, বাড়ছে মৃত্যুও
ট্যাগ :
সর্বধিক পাঠিত

এআই সামিটে বিক্ষোভ, মোদি বিরোধী স্লোগানে যুব কংগ্রেস কর্মী আটক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অবশেষে করোনামুক্ত হলেন লিওনেল  মেসি

আপডেট : ৫ জানুয়ারী ২০২২, বুধবার