১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মহামেডান: দিল জিতে নিলেন দিদি

(মুখ্যমন্ত্রীর হাতে লাইফ মেম্বার কার্ড তুলে দিচ্ছেন মহামেডান সভাপতি, সচিব ও অন্যান্যরা।)

পুবের কলম প্রতিবেদক: একদিকে যখন যুবভারতীতে মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বিতে নামছে, তার ঠিক কিছু আগে মহামেডান তাঁবুতে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাদা কালো শিবিরকে তিনি আইএসএলে দেখতে চেয়ে অনেক আগেই আওয়াজ তুলেছিলেন। ফের একবার তা মনে করিয়ে দেওয়ার জন্য শনিবার সন্ধেয় মহানাগরিক ও পুর-নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে মহামেডান তাঁবুতে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ফের একবার মহামেডানের দিল জিতে নিয়ে গেলেন বাংলার দিদি। মুখ্যমন্ত্রীর হাতে লাইফ মেম্বারশিপ কার্ডও তুলে দিলেন মহমেডান কর্তারা। ছিলেন ক্লাব সভাপতি আমিরুদ্দিন ববি, সচিব ইশতিয়াক আহমেদ, হাজি মুস্তাক সিদ্দিকিসহ ক্লাবের কার্যকরী কমিটির সদস্যরা। কমিটি মেম্বারদের সঙ্গে একান্তে বৈঠকও করেন মুখ্যমন্ত্রী। তিনি জানতে চান এখনও মহামেডান কেন আইএসএল খেলতে পারছে না। আলাদা করে এক্সিকিউটিভ কমিটির মেম্বারদের প্রস্তাবনাও শোনেন তিনি। নিজেও কিছু প্রস্তাব ক্লাবের কাছে রাখেন। ক্লাব সভাপতি আমিরুদ্দিন ববি জানালেন, ‘মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন ক্লাবে আসবেন। বলেছিলেন কেন আমরা আইএসএল খেলতে পারছি না, তার জন্য আমাদের সঙ্গে বসে আলোচনা করবেন। মুখ্যমন্ত্রী চাইছেন মহামেডান স্পোর্টিং ক্লাব আইএসএল খেলুক।’ নিজেদের ভাবনার কথাও মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন ক্লাব সভাপতি। তিনি বললেন, ‘আমরা সমস্ত প্রস্তাবনা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। এটাও বলেছি যে আইএসএল খেলতে গেলে আমাদের বড় অঙ্কের আর্থিক সাহায্য প্রয়োজন। দিদি বলেছেন, তিনি স্পনসরের ব্যবস্থা করার চেষ্টা করছেন। দিদি আমাদের এও বলেছেন, ইস্টবেঙ্গল মোহনবাগান যখন আইএসএল খেলছে তখন মহামেডান স্পোর্টিং কেন খেলতে পারবে না। আর্থিক বিষয়টি নিয়ে কিছুটা আলোচনা হল।’

আরও পড়ুন: বিএনপির জয়ে ‘শুভনন্দন’ জানালেন মুখ্যমন্ত্রী, তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন মমতার

মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন আইএসএল ট্রফি যেন বাংলায় থাকে। মহামেডান সভাপতি আমিরুদ্দিন ববি জানিয়েছেন, ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসকেও মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন কীভাবে মহামেডানের জন্য ইনভেস্টর ঠিক করা যায় তা দেখতে। কয়েকদিনের মধ্যেই এ ব্যাপারে আলোচনাতেও বসতে চলেছেন তারা। মহামেডান সভাপতি জানিয়েছেন, ‘মুখ্যমন্ত্রীর কথামতো ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাস আলাদা করে আমাদের কমিটি মেম্বারদের সঙ্গে বসবেন, কীভাবে সমস্যার সমাধান করা যায়। মুখ্যমন্ত্রী নিজেও দেখছেন কীভাবে ইনভেস্টর জোগাড় করা যায়।’

আরও পড়ুন: একতরফাভাবে ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে: নির্বাচন কমিশন ও বিজেপিকে তীব্র আক্রমণ মমতার

আরও পড়ুন: নজির গড়তে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা—এসআইআর মামলার শুনানিতে নিজে হাজিরা দিতে পারেন সুপ্রিম কোর্টে
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

৮ ঘন্টার পরিবর্তে ১০ ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের, গুজরাট বিধানসভায় পাস বিল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মহামেডান: দিল জিতে নিলেন দিদি

আপডেট : ৪ ফেব্রুয়ারী ২০২৪, রবিবার