পুবের কলম, ওয়েবডেস্কঃ করোনা আবহে আজ থেকে শুরু হল বাজেট অধিবেশন-২০২২। এদিন বাজেটের শুরু আগে, 'সকলকে বাজেট ইতিবাচক করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন প্রধানমন্ত্রী বলেন, ভোট রাজনীতি প্রভাব যেন বাজেটে না পড়ে। দেশের উন্নতির জন্য এই বাজেট'। প্রধানমন্ত্রী  বলেন, 'ভোট প্রভাব ফেলবে অধিবেশনে।

কিন্তু মনে রাখবেন নির্বাচন আসবে যাবে। বাজেট সারা বছরের দেশের আর্থিক আয়-ব্যয়ের খতিয়ান। এই অধিবেশনের সাফল্যর উপর দেশের আর্থিক অগ্রগতি নির্ভর করে।