পুবের কলম, ওয়েবডেস্ক: দুদিনের সফরে গুজরাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজই সবরমতী রিভার ফ্রন্টে এলিস ব্রিজ এবং সর্দার ব্রিজের মধ্যে অটল ফ্রুট ওভারব্রিজ উদ্বোধন করবেন মোদি। গুজরাতের আমেদাবাদে সবরমতী নদীর তীরে তৈরি হয়েছে এই সেতু।

প্রধানত পথচারীদের সুবিধার জন্যই এই সেতু তৈরি করা হয়েছে। ২৭ আগস্ট বিকেল সাড়ে পাঁচটায় আহমেদাবাদের সবরমতি রিভার ফ্রন্টে খাদি উৎসবে তিনি ভাষণ দেবেন।

সাধারণের কাছে আকর্ষণীয় করে তুলতে এই সেতু সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। আলোক সজ্জা থেকে শুরু করে ভারতীয় শিল্প-সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। ৩০০ মিটার লম্বা এবং  ১৪ মিটার চওড়া  এই সেতুটি সবরমতির রিভার ফ্রন্টের পূর্ব এবং পশ্চিমকে সংযুক্ত করেছে।

দুদিনের সফরে গুজরাতে প্রধানমন্ত্রী, আজই অটল  ফ্রুট ওভারব্রিজ উদ্বোধন করবেন মোদি

সব থেকে আকর্ষণীয় হল সেতুর নকশা। মোট ২৬০০ মেট্রিক টনের স্টিলের পাইপ দিয়ে তৈরি করা হয়েছে এই সেতু৷ এর ছাদ নির্মিত রঙিন ফ্যাব্রিকে৷ সেতুর রেলিঙ তৈরি করা হয়েছে কাচ ও স্টেনলেস স্টিলে৷ আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের তৈরি অটল সেতুর বৈশিষ্ট্য চোখ ধাঁধানো নক্সা এবং এলইডি আলোর সজ্জা ৷

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামেই এই সেতুর নামকরণ করা হয়েছে।

অটল সেতুর ছবি ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী৷ অটল সেতু উদ্বোধন ছাড়াও গুজরাতে প্রধানমন্ত্রীর আরও কিছু কর্মসূচি আছে৷ শনি থেকে রবি পর্যন্ত দু’দিনের সফরে তিনি থাকবেন। গুজরাতেই৷ শনিবার বিকেলে ‘খাদি উৎসব’-এ বক্তৃতা দেবেন তিনি।

দুদিনের সফরে গুজরাতে প্রধানমন্ত্রী, আজই অটল  ফ্রুট ওভারব্রিজ উদ্বোধন করবেন মোদি

২৮ আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করবেন। বিকাল পাঁচটায় ভারতে সুজুকির ৪০ বছর পূর্তি উপলক্ষে গান্ধীনগরে একটি অনুষ্ঠানে ভাষণ দেবেন। এছাড়াও রবিবার কচ্ছের আঞ্জার শহরের কাছে উদ্বোধন করবেন বীর বালক স্মারক।

২০০১ সালের ২৬ জানুয়ারি ভূমিকম্পের এই স্থানে সমাবেশে অংশ নেওয়া প্রায় ১৫৫ জন স্কুল শিশু এবং ২০জন শিক্ষক ধ্বংসস্তূপে প্রাণ হারান।