পুবের কলম ওয়েবডেস্ক: সরস্বতী পুজোর চাঁদা দিতে রাজি না হওয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বিহারের নওয়াদা জেলার সিরদালা থানা এলাকায়।
আরও পড়ুন:
সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবার ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করে আহত করেন কিছু দুর্বৃত্ত। পরে মৃত্যু হয় তাঁর।
মৃত ব্যক্তিটির নাম রবীন্দ্র রাজবংশী। পেশায় তিনি একজন অটো চালক। তিনি আকবরপুর থানার অন্তর্গত আশা বিগাহার বাসিন্দা।আরও পড়ুন:
এই প্রসঙ্গে নিহতের পরিবার জানায়, মঙ্গলবার মায়ের মৃত্যুর পর রাজবংশী তার পরিবারকে নদীতে স্নান করতে নিয়ে গিয়েছিল।
সেই সময় কিছু যুবক এসে চাঁদার জন্য জোরাজুরি করতে থাকে। চাঁদা দিতে রাজি না হওয়ায়, রবীন্দ্রকে সেখান থেকে টেনেহিঁচড়ে অন্যত্রে নিয়ে যায় তারা। তারপর নির্জন স্থানে নিয়ে গিয়ে এলোপাথাড়ি মারধর করে। হাওয়া খারাপ বুঝে চম্পট দেয় ওই যুবকগুলি। তারপর গুরুতর অবস্থায় রাজবংশীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।