২৭ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সপ্তাহান্তে দুর্যোগপূর্ণ আবহাওয়া, দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস

পুবের কলম প্রতিবেদক: রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সপ্তাহান্তে বাড়বে বৃষ্টির পরিমাণ। কোথাও কোথাও রয়েছে শিলাবৃষ্টির আশঙ্কাও। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৫১ থেকে ৮৭ শতাংশ।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: প্রবল কম্পনে কাঁপল কলকাতা ও দক্ষিণবঙ্গ: উৎসস্থল বাংলাদেশ, আতঙ্কিত শহরবাসী

শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে। শুক্রবার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।

আরও পড়ুন: মন্থার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি

শনিবারেও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: ফের নিম্নচাপ দক্ষিণবঙ্গে

অন্যদিকে, উত্তরবঙ্গেও বৃষ্টি চলবে আগামী ক’দিন। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি, এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি চলবে।

শুক্রবার ঝড় বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বজ্রপাতের আশঙ্কা এবং শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে। বেশিরভাগ জেলাতেই শনিবারেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে।

সর্বধিক পাঠিত

শিশুদের সুরক্ষা: ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার পথে হাঁটছে পোল্যান্ড

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সপ্তাহান্তে দুর্যোগপূর্ণ আবহাওয়া, দক্ষিণবঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস

আপডেট : ৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার