পুবের কলম ওয়েব ডেস্কঃ নির্বাচনের প্রতিটি মুহূর্তের তথ্য আপডেট নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের তথ্য আপডেট নিয়ে এবার নতুন ব্যবস্থা আনা হল। একইসঙ্গে এসএমএস প্রথারও বিলুপ্তি করেছে কমিশন। এবার ভোটের প্রতিটি মুহূর্তের তথ্য জানার জন্য একটি বিশেষ অ্যাপ ব্যবহার করতে চলেছে নির্বাচন কমিশন। এই অ্যাপের নাম হল ইসিআই নেট।
চলতি বছর থেকেই এই অ্যাপ চালু করা হয়েছে। এবার তথ্য আপডেটের ক্ষেত্রেও এই অ্যাপ ব্যবহার করা হবে বলে নির্বাচন কমিশন সুত্রে জানা গিয়েছে।আরও পড়ুন:
সুত্রের ভোটের দিন প্রতি দুই ঘণ্টা অন্তর কত শতাংশ ভোট পড়ছে তা এবার নির্বাচন কমিশনকে জানাতে হবে এই অ্যাপের মাধ্যমে। এছাড়াও, ভোট গ্রহন শুরু হওয়ার আগে থেকে শেষ পর্যন্ত আপডেট এই তথ্যের মাধ্যমে আপডেট করা হবে। এবার ভোট কেন্দ্রে থাকছে এআই ক্যামেরা।
সেটিও ভোটের তথ্য আপডেটের ক্ষেত্রে কাজে লাগাবে কমিশন। জানা যাচ্ছে, যদি প্রিসাইডিং অফিসার যদি নির্দিষ্ট সময়ে দু ঘণ্টার আপডেট পাঠাতে ভুলে যান, তাহলে অ্যাপটি অ্যালার্ম বাজিয়ে মনে করিয়ে দেবে। তাছাড়াও, এ আই ক্যামেরা মারফতও সেই তথ্য চলে যাবে নির্বাচন কমিশনের কাছে।আরও পড়ুন:
উল্লেখ্য, আগে ভোটের প্রতিটি মুহূর্তের তথ্য আপলোডের জন্য এসএমএসের ব্যবস্থা ছিল। তবে এবারের নির্বাচনে সেই ব্যবস্থা থাকছে না।
এই ব্যবস্থা পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। এবার শুধুমাত্র অ্যাপের মাধ্যমেই তথ্য আপলোড করতে হবে। এছাড়াও, নির্বাচনকে ঘিরে এবার একাধিক বিধি নিষেধ জারি করেছে নির্বাচন কমিশন। বাইক ব্যবহারের ওপর বেশ কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে। যদিও এনিয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। পাশাপাশি দিঘা, মন্দারমণিতে ঘুরতে যাওয়ার ক্ষেত্রেও বিধি নিষেধ আরোপ করা হয়েছে।