পুবের কলম ওয়েবডেস্কঃ শনিবার সকাল থেকেই রাজ্য রাজনীতি সরগরম তথাগত রায়ের ট্যুইট কে কেন্দ্র করে। সাম্প্রতিক সময় রাজ্য রাজনীতিতে সবেচেয়ে বড় দুই যুযুধান হলেন তথাগত রায় এবং দিলীপ ঘোষ।
আরও পড়ুন:
আজ তথাগতর টুইট প্রকাশ্যে আসতেই প্রত্রিক্রিয়া জানালেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। দিলীপ বলেন “ উনি একটা সময় পার্টি করতেন, তখন আমি দলের দায়িত্বে ছিলামনা।যখন আমি দায়িত্বে আসি তখন উনি রাজ্যপাল ছিলেন।
তাই একসঙ্গে কাজ করার সুযোগ হয়নি। আর এখন দলে থেকে উনি কি করছেন তা সবাই দেখছেন। উনি দলে থাকতেই বা পার্টির কি লাভ হয়েছে তা আমার জানা নেই। তাই এখন উনি কি করবেন তা ওনার সিদ্ধান্ত। ওঁকে নিয়ে আমার ভাবার সময় নেই।’’আরও পড়ুন:
শেষ পর্যন্ত কি বিজেপি ছাড়ছেন প্রবীণ নেতা তথাগত রায়। শনিবার সকালে তথাগতর একটি টুইট এই জল্পনাকে আরও উস্কে দেয়।তিনি লেখেন আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি!’ এর পরই রাজনৈতিক মহলে তথাগতের পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা ছড়িয়েছে।
আরও পড়ুন:
বিতর্কিত মন্তব্য করে সবসময় খবরের শিরোনামেই থাকেন তথাগত।
বিগত কয়েকমাস বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপির শোচনীয় ফলাফলের পর একের পর এক টুইট বোমা ফাটিয়ে চলেছেন তথাগত।আরও পড়ুন:
প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষের সঙ্গেও জড়িয়েছেন তীব্র বাদানুবাদে।
আরও পড়ুন:
মে মাসেই বিজেপি-র তারকা প্রার্থীদের একাংশকে ‘নগরীর নটী’ বলে আলোড়ন ফেলেছিলেন। এবং ‘তাঁদেরকে টিকিট দিয়েছিল কে?’— এই প্রশ্ন টুইটের মাধ্যমে তিনি ছুড়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়, শিব প্রকাশ এবং অরবিন্দ মেননদের উদ্দেশে।
আরও পড়ুন:
রাজ্যে উপনির্বাচনে তাঁর দল ধরাশায়ী হওয়ার পর ফের মুখ খোলেন তথাগত। টাকা ও নারীর প্রসঙ্গ টেনে এনে দলকে চরম অস্বস্তিতে ফেলেন। এবার শনিবার সকালে সেই টুইটারেই দল ছাড়ার প্রছন্ন ইঙ্গিত দিলেন তিনি।