উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : পুলিশের তৎপরতায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার এক নাবালিকা । জয়নগর থানার গাববেড়িয়া এলাকার একটি নাবালিকাকে অপহরণের অভিযোগে ধৃত এক ব্যক্তিকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়।
আরও পড়ুন:
গত মঙ্গলবার জয়নগর থানার গাববেড়িয়ার এক স্কুল ছাত্রী স্কুলে যাবার পরে আর বাড়ি না ফেরায় ওই নাবালিকার বাবা খুঁজে না পেয়ে ওই দিনই জয়নগর থানায় মেয়ের অপহরণের অভিযোগ দায়ের করেন।
আর তার পরেই জয়নগর থানার পুলিশ তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যে বুধবার পূর্ব গাববেড়িয়া এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে।আরও পড়ুন:
ধৃতের নাম রাজু বায়েন,বাড়ি জয়নগর থানার পূর্ব গাববেড়িয়ায়। ধৃতকে বৃহস্পতিবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়। উদ্ধার হওয়া ওই নাবালিকাকে এদিন সরকারি হোমে পাঠানো হয়।