পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: সীমান্তে উদ্ধার হল বস্তাবন্দি ৭৪০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সিডিল। বাংলাদেশে পাচারের ছক বানচাল করল বিএসএফ। বসিরহাটের স্বরূপনগর থানার বিথারী-হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ হাকিমপুর সীমান্তের ঘটনা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ভোররাতে সীমান্তের ওই এলাকায় টহল দিচ্ছিল বিএসএফের ১১২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা।
সেই সময় হাকিমপুর চেকপোস্টের পাশে তারা একটি বস্তা দেখতে পায়। সন্দেহ হওয়ায় তল্লাশি চালাতেই তার ভিতর থেকে উদ্ধার হয় প্রায় ৭৪০ বোতল ফেন্সিডিল। যদিও পাচারকারী পলাতক। এই ৭৪০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ তথা ফেন্সিডিলের বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা।আরও পড়ুন:
https://www.youtube.com/watch?v=slk2BhbStHU
আরও পড়ুন:
বিএসএফের প্রাথমিক অনুমান, বাংলাদেশের পাচারের উদ্দেশ্যেই এই ফেন্সিডিলগুলি জড়ো করে রেখেছিল পাচারকারীরা। বিএসএফের জওয়ানদের টহল দিতে দেখে তারা সেই ফেন্সিডিল গুলি রেখে পালিয়ে যায়। ইতিমধ্যে পাচারকারীদের সন্ধানে তল্লাশি শুরু করেছে বিএসএফ আধিকারিকরা। উদ্ধার হওয়া নিষিদ্ধ কাফ সিরাপ গুলি তেঁতুলিয়া শুল্ক দফতর হাতে তুলে দেওয়া হয়েছে।